সোমবার ১৩ জুলাই, ২০২৬ | ২৯ আষাঢ়, ১৪৩৩

Advertise with us
Advertise with us

মাথা ন্যাড়া করেও রক্ষা পেলেন না রাহুল হত্যার প্রধান আসামি

  |   শুক্রবার, ২৩ মে ২০২৫   |   প্রিন্ট   |   ১৬৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মাথা ন্যাড়া করেও রক্ষা পেলেন না রাহুল হত্যার প্রধান আসামি

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার মেদুলিয়া গ্রামের  রাহুল খান হত্যাকাণ্ডের চাঞ্চল্যকর ঘটনায় প্রধান আসামি রাজিব ওরফে রাজুকে (১৯) গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যাকাণ্ডের পর মাথা ন্যাড়া করে তিনি আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (২৩ মে) ভোরে পুলিশের একটি টিম তথ্য প্রযুক্তি ব্যবহার করে পটুয়াখালী সদর থানার নতুন বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) জে.ও.এম. তৌফিক আজম। তিনি বলেন, হত্যাকাণ্ডে জড়িত বাকি আসামিদের গ্রেপ্তারের জোর চেষ্টা চলছে। ঘটনার পর রাজু এলাকা ছেড়ে পালিয়ে যায়। পুলিশের চোখ ফাঁকি দিতে মাথা ন্যাড়া করে ছদ্মবেশ  ধারণ করেছিল সে। তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে গ্রেপ্তারে সক্ষম হয় পুলিশ।

এর আগে গত ৯ মে রাত ৮টার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের খাসেরচর কোলপাড় (খাল) হানিফের ডাঙ্গার পাশে মেদুলিয়া গ্রামের নজরুল ইসলাম খানের ছেলে রাহুল খানকে (১৭) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নির্মমভাবে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের দুদিন পর নিহতের বাবা মো. নজরুল ইসলাম বাদী হয়ে রাজুকে প্রধান আসামি করে ১২ জনের নাম উল্লেখসহ ৫-৬ জনকে অজ্ঞাতদের নামে থানায় মামলা দায়ের করেন। এ ঘটনার পর থেকে পলাতক ছিলেন রাজু।

মামলার তদন্ত কর্মকর্তা থানার এস আই রেজাউল করিম বলেন, রাজুসহ মামলার এজাহারভুক্ত ৪ জন ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের আইনের আওতায় আনতে অভিযান চলমান।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস