বৃহস্পতিবার ২৫ জুন, ২০২৬ | ১১ আষাঢ়, ১৪৩৩

Advertise with us
আপডেট
Advertise with us

মসজিদের টাকা নিয়ে সংঘর্ষ, আহত শতাধিক

  |   রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ১৬৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মসজিদের টাকা নিয়ে সংঘর্ষ, আহত শতাধিক

হবিগঞ্জে মসজিদের টাকা নিয়ে দুপক্ষের সংঘর্ষে নারীসহ শতাধিক আহত হয়েছেন।

শনিবার (২১ ডিসেম্বর) সকালে সদর উপজেলার তেঘরিয়া ইউনিয়নের টঙ্গিরঘাট গ্রামে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে আলাছ মিয়া, আকল মিয়া, আফসর মিয়া, মাম্মদ আলী, মইনুল ইসলাম, জরিমান বেগম, মুশাহিদ, হাসান মিয়া, শ্যামল মিয়া, জনি মিয়া, আনছব আলী, মুন্না আক্তার, আতর আলী, ইসলাম উদ্দিন, আফজল মিয়া, জাকির আলী, মোহাম্মদ আলী, আহম্মদ আলী, কালাম মিয়া, শাহিদ মিয়া, আব্দুল মিয়া, সুমন মিয়া, মিজান আলী, আমান আলী, রমজান আলী, ফারজাহান আক্তার, আতাবুর রহমান, বিল্লাল মিয়া, ইরফান মিয়া, হাবিবুর রহমান, এংরাজ মিয়া, সম্রাট মিয়া, আব্বাস আলী, জামান মিয়া ও সাদেক মিয়াকে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ছাড়া বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, টঙ্গিরঘাট জামে মসজিদের ১৪ লাখ টাকা নিয়ে একই গ্রামের তাইবুল্লাহ ও আলহাজ্ব মিয়ার মধ্যে মতবিরোধ দেখা দেয়। বর্তমানে মসজিদের কোন কমিটি না থাকায় ওই টাকা আলহাজ্ব মিয়া মসজিদের উন্নয়ন কাজে ব্যয় করতে চাইলেও তাইবুল্লাহ টাকা ব্যাংকে একাউন্টে জমা রাখতে বলেন। এ নিয়ে শুক্রবার (২০ ডিসেম্বর) রাতে গ্রামের বৈঠকে আলহাজ্ব মিয়ার সঙ্গে তাইবুল্লাসহ কয়েকজনের বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে শনিবার উভয়পক্ষ দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির জানান, মসজিদের টাকা নিয়ে দুটি পক্ষ সংঘর্ষে জড়িয়েছে। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। অভিযোগের প্রেক্ষিতে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস