শুক্রবার ২৩ অক্টোবর, ২০২৬ | ৭ কার্তিক, ১৪৩৩

Advertise with us
আপডেট
মোটর সাইকেল দুর্ঘটনা: হবিগঞ্জ ও সুনামগঞ্জে প্রাণ গেল দুই তরুণের ‘পাপের লাশ বাংলাদেশে আসুক চাই না’ বক্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন সকল সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন প্রভাষক ফাহাদ চৌধুরী জুড়ীতে ছাত্রলীগের মিছিলের পর সাবেক উপজেলা চেয়ারম্যান কিশোর রায় গ্রেপ্তার চা বাগান থেকে হার্ভার্ডে, ২ কোটি টাকার স্কলারশিপ পেলেন শান্তা যাদব রাশিয়ায় সহস্রাধিক ড্রোন ব্যবহার করে ইউক্রেনের হামলা ‘ইশরাক পিস্তল উঁচিয়ে যে দৃশ্যের অবতারণা করেছেন, তা ত্রাসের রাজত্ব’ সেই বিকৃত ভিডিও নিয়ে যা বললেন পরীমনি ইশরাক হোসেনের পদত্যাগের সংবাদ অসত্য, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত ‘যত দ্রুত সম্ভব’ ৬৬৬ কোটি টাকার বকেয়া কর আদায়ের নির্দেশ
Advertise with us

মদ্রিচের নতুন ঠিকানা চূড়ান্ত, যাচ্ছেন ইতালিয়ান ক্লাবে!

  |   বুধবার, ২৫ জুন ২০২৫   |   প্রিন্ট   |   ২৫৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মদ্রিচের নতুন ঠিকানা চূড়ান্ত, যাচ্ছেন ইতালিয়ান ক্লাবে!

সান্তিয়াগো বার্নাব্যুতে নিজের শেষ ম্যাচ খেলে ফেলেছেন রিয়াল মাদ্রিদের ক্রোয়েশিয়ান তারকা লুকা মদ্রিচ। চলমান ক্লাব বিশ্বকাপের পর লস ব্লাঙ্কোসদের সঙ্গে তার ১৩ বছরের যাত্রাও পুরোপুরি শেষ হবে। গত মে মাসেই সেই কথা জানিয়েছিলেন ৩৯ বছর বয়সী এই তারকা মিডফিল্ডার। এরপরই মদ্রিচের নতুন ঠিকানা কোথায় হবে সেই জল্পনা শুরু হয়। আর তা হতে যাচ্ছে ইতালিয়ান জায়ান্ট ক্লাব এসি মিলান!

দলবদল বিষয়ক প্রখ্যাত ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো চলতি মাসের শুরু থেকেই মদ্রিচ–মিলানের মাঝে আলোচনা হওয়ার কথা জানিয়েছিলেন। এবার তিনিই জানালেন ‘ক্লাব বিশ্বকাপের পরই এসি মিলানের সঙ্গে চুক্তি স্বাক্ষর করবেন লুকা মদ্রিচ। ইতোমধ্যে দু’পক্ষের মাঝে মৌখিক চুক্তি হয়েছে এবং জুলাইতে তার মেডিক্যাল পরীক্ষা-নিরীক্ষা হবে। লুকা’র ভবিষ্যৎ নিয়ে নতুন এই গল্পের শুরুটা হয়েছে জুনের প্রথম থেকে।’

এর আগে এসি মিলানের স্পোর্টিং ডিরেক্টর ইগলি টারে লুকা মদ্রিচের সঙ্গে চুক্তি স্বাক্ষরের কার্যক্রম শুরুর কথা জানিয়েছিলেন। তিনি বলেন, ‘আমরা একটি বিষয় মিস করছিলাম, গত এক বছরে আমাদের স্কোয়াডে নেতৃত্বের অভাব ছিল। আমি মনে করি লুকা মদ্রিচের সাইনিং হবে বিশ্ব ফুটবলের অন্যতম বড় প্রভাবক বিষয়। আমি তার সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেছি এবং তারও প্রতিযোগিতা করার আকাঙ্ক্ষা রয়েছে।’

রিয়ালের জার্সিতে ১৩ মৌসুমে মদ্রিচ সম্ভাব্য সব জিতেছেন। ৬টি চ্যাম্পিয়ন্স লিগ, ৪ লা লিগা, ২ কিংস কাপ, ৫টি করে স্প্যানিশ সুপার কাপ, ইউরোপিয়ান সুপার কাপ ও ক্লাব বিশ্বকাপ এবং একটি ইন্টারকন্টিনেন্টাল কাপ ঝুলিতে আছে এই ক্রোয়াট তারকার। এ ছাড়া ২০১৮ সালে লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোদের তুমুল প্রতিযোগিতার মাঝেও ব্যালন ডি’অর জেতেন মদ্রিচ।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২
৩৪৫৭৮৯
১০১১১১৩৪১৫১৬
১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৯৩০
৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস