শনিবার ২৯ আগস্ট, ২০২৬ | ১৪ ভাদ্র, ১৪৩৩

Advertise with us
আপডেট
মুহূর্তে গ্রাস করে শত শত মানুষকে, নিহত বেড়ে ৯৫ সিলেট-ছাতক রেলপথ সংস্কার: মেয়াদ শেষ হলেও কাজ হয়েছে মাত্র ২০ ভাগ গোপনে বিয়ে নিয়ে যা বললেন পূজা চেরী সিলেটের এক কলেজ থেকে ৬ ছাত্রী পেলেন ৭৫ লাখ টাকা করে বৃত্তি গাজীপুর জেলা সাংবাদিক সমিতির সভাপতি অধ্যাপক আবুল হোসেন, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হামজাদের ভারত ও হংকং ম্যাচের কোটি টাকার চুক্তিতে ‘অস্বচ্ছতা’ নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস প্রতিবেশীকে ফাঁসাতে গিয়ে সাড়ে ৩ বছরের মেয়েকে খুন, বাবার মৃত্যুদণ্ড দুই যুবককে ‘নির্যাতন’, কুলাউড়ার বিএনপি নেতাকে বহিষ্কার খুন হওয়া গৃহকর্মী তাহমিনার বয়স নিয়ে ধুম্রজাল: পরিবারের দাবি ১২/১৩, পুলিশ বলছে ১৮
Advertise with us

ভূমিকম্প মোকাবিলায় সব সংস্থার সমন্বিত উদ্যোগ জরুরি

নিউজ ডেস্ক   |   রবিবার, ২৭ অক্টোবর ২০১৯   |   প্রিন্ট   |   ৭৫৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ভূমিকম্প মোকাবিলায় সব সংস্থার সমন্বিত উদ্যোগ জরুরি

ভূমিকম্প মোকাবিলায় সব সংস্থার সমন্বিত উদ্যোগ ও প্রস্তুতি গ্রহণ অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান।

রোববার ঢাকায় আর্মি গলফ্ ক্লাবে ‘ডিজাস্টার রেসপন্স এক্সারসাইজ অ্যান্ড এক্সচেঞ্জ বাংলাদেশ-২০১৯’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘নিকট অতীতে বাংলাদেশ বড় ধরনের ভূমিকম্প মোকাবিলা করেনি। তাই ভূমিকম্প মোকাবিলায় আমাদের কী করণীয় এ বিষয়ে সম্যক ধারণা এবং অধিকতর সচেতন থাকা প্রয়োজন। ভৌগোলিক অবস্থান ও জলবায়ু পরিবর্তনজনিত কারণে আমরা প্রতিনিয়ত নানা ধরনের দুর্যোগের মুখোমুখি হই। এসব দুর্যোগ মোকাবিলায় ও সম্ভাব্য ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে প্রশিক্ষণ, অনুশীলন ও অভিজ্ঞতা বিনিময় কার্যকর ভূমিকা রাখতে সহায়ক হবে।’

অনুশীলন ও মতবিনিময় অনুষ্ঠানে ৫৪টি মন্ত্রণালয়, বিভাগ সংস্থার প্রতিনিধি, বেসরকারি বিভিন্ন সংস্থার প্রতিনিধি, ২০টি দেশের শতাধিক প্রতিনিধি এবং ইউএন অঙ্গসংগঠনের সব সংস্থার প্রতিনিধিসহ পাঁচ শতাধিক প্রতিনিধি অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. শাহ্ কামাল।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস