শুক্রবার ২৩ অক্টোবর, ২০২৬ | ৭ কার্তিক, ১৪৩৩

Advertise with us
আপডেট
মোটর সাইকেল দুর্ঘটনা: হবিগঞ্জ ও সুনামগঞ্জে প্রাণ গেল দুই তরুণের ‘পাপের লাশ বাংলাদেশে আসুক চাই না’ বক্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন সকল সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন প্রভাষক ফাহাদ চৌধুরী জুড়ীতে ছাত্রলীগের মিছিলের পর সাবেক উপজেলা চেয়ারম্যান কিশোর রায় গ্রেপ্তার চা বাগান থেকে হার্ভার্ডে, ২ কোটি টাকার স্কলারশিপ পেলেন শান্তা যাদব রাশিয়ায় সহস্রাধিক ড্রোন ব্যবহার করে ইউক্রেনের হামলা ‘ইশরাক পিস্তল উঁচিয়ে যে দৃশ্যের অবতারণা করেছেন, তা ত্রাসের রাজত্ব’ সেই বিকৃত ভিডিও নিয়ে যা বললেন পরীমনি ইশরাক হোসেনের পদত্যাগের সংবাদ অসত্য, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত ‘যত দ্রুত সম্ভব’ ৬৬৬ কোটি টাকার বকেয়া কর আদায়ের নির্দেশ
Advertise with us

ভারতে অনুপ্রবেশকালে ৫ নারীসহ ৬ জন আটক

  |   রবিবার, ২০ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ১৮৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ভারতে অনুপ্রবেশকালে ৫ নারীসহ ৬ জন আটক

হবিগঞ্জের মাধবপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় এক দম্পতি ও দুই কিশোরীসহ ছয় বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (১৯ অক্টোবর) রাতে বিজিবি সরাইল ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মঈনুল আলম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

আটকরা হলেন- মাধবপুর উপজেলায় দুর্গাপুর গ্রামের মৃত প্রমত সরকারের ছেলে রঙগোমং সরকার (৪৩), রঙগোমংয়ের স্ত্রী বন্দনা সরকার (৪০), তাদের মেয়ে লাকি সরকার (১৯) ও আঁখি রানী সরকার (১৪), একই গ্রামের বিমল সরকারের স্ত্রী কৃষ্ণ দাস সরকার (৩০) ও মেয়ে প্রীতি রানী সরকার (১৬)।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার ভোরে তিন কিশোরীসহ ছয় নারী-পুরুষ বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করছিলেন। খবর পেয়ে ধর্মঘর ফাঁড়ির বিজিবি সদস্যরা সীমান্ত পিলার ১৯৯৬/২১ এর আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান করে। পরে সেখান থেকে তাদের আটক করা হয়েছে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, সীমান্তে আটক ছয়জনের মধ্যে আঁখি ও প্রীতির অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাদের পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। বাকী চারজনের বিরুদ্ধে বিজিবির পক্ষ থেকে পাসপোর্ট আইনে মামলা দিয়ে হবিগঞ্জ আদালতে পাঠানো হয়।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২
৩৪৫৭৮৯
১০১১১১৩৪১৫১৬
১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৯৩০
৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস