বৃহস্পতিবার ২ জুলাই, ২০২৬ | ১৮ আষাঢ়, ১৪৩৩

Advertise with us
আপডেট
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুলাউড়া উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন ভিনির জোড়া গোলে স্কটল্যান্ড বিধ্বস্ত, গ্রুপ সেরা ব্রাজিল আগামী দিনে দেশে চীনের বিপুল বিনিয়োগ দেখা যাবে: বাণিজ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সহায়তা চায় ঢাকা রিসোর্টের ‘৫০১ নম্বর কক্ষ’ নিয়ে মুখ খুললেন মামুনুল হক ঢাকা ও তেহরানের মধ্যে সরাসরি ফ্লাইটের প্রস্তাব ইরানের ইরানের তেল রফতানিতে ৬০ দিনের মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার রাতে সিলেট ছাড়ছেন সারওয়ার, ডিসির দায়িত্বে পিংকি সাহা শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে ৪ দিনেই প্রায় ১৮ লাখ টাকা! বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে পারুলের প্রার্থীতা ঘোষণা
Advertise with us

বিসিবি থেকে ৩৫ লাখ টাকার পুরষ্কার পাচ্ছেন বাঘিনীরা

  |   বুধবার, ২৬ জুলাই ২০২৩   |   প্রিন্ট   |   ১৪৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বিসিবি থেকে ৩৫ লাখ টাকার পুরষ্কার পাচ্ছেন বাঘিনীরা

ভারতকে ঘরের মাঠে হারাতে না পারলেও সিরিজ হারেনি বাংলার বাঘিনীরা। ওয়ানডে সিরিজে ভারতের বিপক্ষে ড্র করে ইতিহাস গড়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। নারী দলের এমন পারফরম্যান্সে খুশি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাই নিগার-ফারজানদের জন্য বড় অঙ্কের বোনাস দেওয়ার ঘোষণা দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সব মিলিয়ে প্রায় ৩৫ লাখ টাকার অর্থ পুরস্কার পাচ্ছেন নারী ক্রিকেটাররা।

জানা গেছে, ৩৫ লাখ টাকার মধ্যে নারী ক্রিকেট দল পাবে ২৫ লাখ টাকা। বাকী ১০ লাখ টাকা পাবে ভালো পারফরম্যান্স করা ক্রিকেটাররা। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ নারী ক্রিকেটের প্রথম সেঞ্চুরিয়ান ফারজানা হক পিংকিকে দুই লাখ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

আজ রোববার (২৩ জুলাই) গণমাধ্যমকে বিসিবি সভাপতি বলেন, ‘আমাদের সেঞ্চুরি আছে একটা। কয়েকজন মেয়ে দারুণ ক্রিকেট খেলেছে। পুরো দলের জন্য ২৫ লাখ টাকা দিচ্ছি। সেঞ্চুরির জন্য, প্লাস যারা দারুণ পারফর্ম করেছে তাদের আলাদা আলাদা টাকা দিচ্ছি। সবমিলিয়ে আমার ধারণা ৩৫ লাখ হবে।’

নারী ক্রিকেটারদের প্রশংসা করে তিনি আরও বলেন, ‘যে খেলাটা দেখলাম সিরিজে। একটা জিনিস আমরা বলতে পারি, ভারতের বিপক্ষে মেয়েরা আপ্রাণ চেষ্টা করেছে। পুরো সিরিজে তাদের নিবেদনে, কাজের ধরনে কোনো সমস্যা নাই। অনেকের পারফরম্যান্স ভালো উন্নতি করেছে। এটা চোখে পড়ার মতো ছিল।’

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস