শনিবার ২৯ আগস্ট, ২০২৬ | ১৪ ভাদ্র, ১৪৩৩

Advertise with us
আপডেট
মুহূর্তে গ্রাস করে শত শত মানুষকে, নিহত বেড়ে ৯৫ সিলেট-ছাতক রেলপথ সংস্কার: মেয়াদ শেষ হলেও কাজ হয়েছে মাত্র ২০ ভাগ গোপনে বিয়ে নিয়ে যা বললেন পূজা চেরী সিলেটের এক কলেজ থেকে ৬ ছাত্রী পেলেন ৭৫ লাখ টাকা করে বৃত্তি গাজীপুর জেলা সাংবাদিক সমিতির সভাপতি অধ্যাপক আবুল হোসেন, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হামজাদের ভারত ও হংকং ম্যাচের কোটি টাকার চুক্তিতে ‘অস্বচ্ছতা’ নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস প্রতিবেশীকে ফাঁসাতে গিয়ে সাড়ে ৩ বছরের মেয়েকে খুন, বাবার মৃত্যুদণ্ড দুই যুবককে ‘নির্যাতন’, কুলাউড়ার বিএনপি নেতাকে বহিষ্কার খুন হওয়া গৃহকর্মী তাহমিনার বয়স নিয়ে ধুম্রজাল: পরিবারের দাবি ১২/১৩, পুলিশ বলছে ১৮
Advertise with us

বিমানের জরুরি অবতরণ, বড় দুর্ঘটনা থেকে বাঁচলেন অভিনেত্রী

  |   রবিবার, ২০ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   ২০১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বিমানের জরুরি অবতরণ, বড় দুর্ঘটনা থেকে বাঁচলেন অভিনেত্রী

ভারতের যোধপুর থেকে মুম্বাইগামী ইন্ডিগো এয়ারলাইন্সের একটি বিমানে যান্ত্রিক ত্রুটির কারণে ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন ভারতীয় টেলিভিশন ও তেলেগু ছবির জনপ্রিয় অভিনেত্রী সানা মকবুল।

মাঝ-আকাশে আকস্মিক জরুরি অবতরণের ঘোষণা শুনে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছিলেন এই ‘বিগ বস ওটিটি ৩’ খ্যাত তারকা। তবে পাইলটের বিচক্ষণতায় বড় বিপদ এড়ানো গেছে এবং বিমানটি আহমেদাবাদে নিরাপদে জরুরি অবতরণ করেছে।

অভিনেত্রী সানা মকবুল ইনস্টাগ্রাম স্টোরিতে এই অভিজ্ঞতার কথা ভক্ত-অনুাগীদের মাঝে শেয়ার করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘ঈশ্বরের কৃপায় সব কিছুই ঠিকঠাক হয়েছে। আমি মুম্বইয়ের আরও একটি ফ্লাইট ধরে ফিরতে পেরেছি।’

তার কথায়, ‘পরিস্থিতি এত ভালোভাবে সামাল দেওয়ার জন্য আমি ইন্ডিগো টিম এবং পাইলটের কাছে কৃতজ্ঞ। আমি জানি না বিশ্বে কী ঘটছে, সব বিমানের সঙ্গে কী ঘটছে তবে এর সমাধান আমাদের প্রয়োজন।’

প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে বিমান বিভ্রাট এবং জরুরি অবতরণের ঘটনা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে আহমেদাবাদে একটি ভয়াবহ এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনার পর থেকে বিমান সংস্থাগুলোর নিরাপত্তা প্রোটোকল নিয়ে উদ্বেগ বাড়ছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস