সোমবার ২৪ আগস্ট, ২০২৬ | ৯ ভাদ্র, ১৪৩৩

Advertise with us
আপডেট
খুন হওয়া গৃহকর্মী তাহমিনার বয়স নিয়ে ধুম্রজাল: পরিবারের দাবি ১২/১৩, পুলিশ বলছে ১৮ রাজধানীর যেসব রুটে চালু হলো ‘মহিলা বাস সার্ভিস’ অভিনেত্রী রিধিকা রিধির মৃত্যুতে প্ররোচনা মামলায় প্রেমিক গ্রেপ্তার ১ এপ্রিল থেকে ৩১ মার্চ অর্থবছর নির্ধারণ সিলেট সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ৮ রোহিঙ্গা ও ৪ ‘দালাল’ আটক বঙ্গবন্ধুর ছবি ফেইসবুকে পোস্ট করে কলেজ শিক্ষক বরখাস্ত ভূমধ্যসগরে নিখোঁজ সন্তানদের অপেক্ষায় মা-বাবা অস্ট্রেলিয়ায় বাংলাদেশের ইতিহাসগড়া টেস্ট জয় প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে ঢাকার দুই শর্ত কুলাউড়ায় গ্রেপ্তার হওয়া জান্নাতুল ফেরদৌস বড়লেখায়ও ছাত্রলীগের মিছিলে অংশ নেন
Advertise with us

বিদ্যাকে হোটেলে নিতে জোর করেছিলেন পরিচালক!

বিনোদন ডেস্ক   |   বুধবার, ২৮ আগস্ট ২০১৯   |   প্রিন্ট   |   ৭২৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বিদ্যাকে হোটেলে নিতে জোর করেছিলেন পরিচালক!

২০০৫ সালে বলিউডে প্রদীপ সরকারের ছবি ‘পরিণীতা’ দিয়ে যাত্রা শুরু করেন বিদ্যা বালান। অবশ্য তার আগেই দক্ষিণী ছবিতে মুখ দেখিয়ে ফেলেন এ গুণী অভিনেত্রী। এ ছাড়াও বাংলা ছবি ‘ভালো থেকো’য় অভিনয় করে চলচ্চিত্র সমালোচকদের প্রশংসা কুড়িয়ে ছিলেন বিদ্যা। তবে বলিউডে পা রাখার পর থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। এর আগে, যদিও বিদ্যা পেরিয়ে এসেছিলেন কিছু অন্ধকার অধ্যায়।

হোটেল রুমে নিয়ে যেতে চেয়েছিলেন পরিচালক! বিদ্যা বালান নিজের ফেলে আসে দিনের স্মৃতি রোমন্থনে সেই তিক্ত অভিজ্ঞতা শেয়ার করেছেন। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘একটা সময় আমার মনে আছে, আমি তখন ছিলাম চেন্নাইয়ে। পরিচালক এসেছিলেন আমার কাছে। আমি বলেছিলাম, চলুন কফি শপে গিয়ে বসি। উনি ক্রমাগত জোর করতে লাগলেন, হোটেলের ঘরে গিয়ে কথা বলার জন্য। আমি আমার বাড়ির দরজাটা খুলে দিয়েছিলাম। পাঁচ মিনিটে উনি বেরিয়ে গিয়েছিলেন।’

বিদ্যা বালান আরও জানান, দক্ষিণের আরও একজন পরিচালক তাকে দেখিয়ে বিদ্যার রূপের সমালোচনা করেন। বলেন, এমন দেখতে কেউ কীভাবে ফিল্মের নায়িকা হতে পারেন? এরপর বহুদিন পর্যন্ত বিদ্যা আয়নার সামনে আসতেন না অবসাদে। পুরোনো দিনের সেই সব কথা রোমন্থন করেন বিদ্যা বালান।

সাক্ষাৎকারে বিদ্যা জানান, কেরিয়ারের শুরুর দিকে তিনি দক্ষিণী ছবি দিয়ে শুরু করেন। যদিও বহু ফিল্ম থেকে তাকে সরিয়ে দেয়া হয়। পাশাপাশি তিনি জানান, একটি দক্ষিণী ছবিতে অভিনয়ের সময় চিত্রনাট্যে যে ধরনের মশকরার সংলাপ ব্যবহার হয়েছিল, তাতে অস্বস্তি হচ্ছিল বিদ্যার। এরপরই তিনি ফিল্মটি ছেড়ে দেন। পরে ছবির নির্মাতারা তাকে আইনি নোটিশও দেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস