শনিবার ২৪ অক্টোবর, ২০২৬ | ৮ কার্তিক, ১৪৩৩

Advertise with us
আপডেট
মোটর সাইকেল দুর্ঘটনা: হবিগঞ্জ ও সুনামগঞ্জে প্রাণ গেল দুই তরুণের ‘পাপের লাশ বাংলাদেশে আসুক চাই না’ বক্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন সকল সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন প্রভাষক ফাহাদ চৌধুরী জুড়ীতে ছাত্রলীগের মিছিলের পর সাবেক উপজেলা চেয়ারম্যান কিশোর রায় গ্রেপ্তার চা বাগান থেকে হার্ভার্ডে, ২ কোটি টাকার স্কলারশিপ পেলেন শান্তা যাদব রাশিয়ায় সহস্রাধিক ড্রোন ব্যবহার করে ইউক্রেনের হামলা ‘ইশরাক পিস্তল উঁচিয়ে যে দৃশ্যের অবতারণা করেছেন, তা ত্রাসের রাজত্ব’ সেই বিকৃত ভিডিও নিয়ে যা বললেন পরীমনি ইশরাক হোসেনের পদত্যাগের সংবাদ অসত্য, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত ‘যত দ্রুত সম্ভব’ ৬৬৬ কোটি টাকার বকেয়া কর আদায়ের নির্দেশ
Advertise with us

বাহুবলে ভারি বর্ষণে ব্রিজে ধ্বস

নিউজ ডেস্ক   |   বুধবার, ১৭ জুলাই ২০১৯   |   প্রিন্ট   |   ৮২০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বাহুবলে ভারি বর্ষণে ব্রিজে ধ্বস

হবিগঞ্জের বাহুবল উপজেলায় তিন দিনের ভারি বর্ষণ আর ঢলের কারণে করাঙ্গী নদীর পানি বৃদ্ধি পেয়ে অন্তত ২০টি গ্রাম প্লাবিত হয়েছে। আর এতে করে দুর্ভোগে পড়েছেন ওইসব এলাকার সাধারণ মানুষজন। এছাড়াও মৌসুমী ফসলসহ বিভিন্ন ফসলাদির ব্যাপক ক্ষতির সম্ভবনা দেখা দিয়েছে।

এদিকে, ভারি বর্ষণের কারণে বাহুবল বাজার সংলগ্ন করাঙ্গী নদীর উপর অবস্থিত ব্রিজের এক পাশের মাঠিতে ধ্বস দেখা দিয়েছে। আর এতে করে ঝুকিপূর্ণ হয়ে উঠেছে ব্রিজটি। উপজেলা সদরের ঝুঁকিপূর্ণ এ ব্রীজটি দিয়েই প্রতিদিন শত শত ছোট-বড় যানবাহন চলাচল করছে।

বন্যার পানিতে প্লাবিত হওয়া গ্রামগুলো হল, ভাদেশ্বর ইউনিয়নের বড়গাঁও, শফিয়াবাদ, সাহানগর, গাংপাড়, রশিদপুর, পূর্ব ভাদেশ্বর, কসবাকরিমপুর, ডুমগাও, নোয়াগাঁও, পুরান মৌড়ি, জয়নাবাদ, বাহুবল, উত্তরসুর, কবিরপুর, মানিকা গ্রাম। এছাড়াও বন্যার পানিতে তলিয়ে যাওয়ার শংঙ্খায় রয়েছে নিজগাঁও, পশ্চিম ভাদেশ্বর, ইসলামপুর ও দশকাহনিয়া গ্রামসহ বেশ কয়েকটি গ্রাম। বন্যার পানি অনেক শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশের ফলে ব্যাহত হচ্ছে পাঠদান কার্যক্রম।

বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আয়েশা হক জানান, করাঙ্গী নদীতে প্রতিরক্ষা বাঁধ না থাকায় বেশ কিছু গ্রামে বন্যার পানি প্রবেশ করেছে। তবে এখনও আশ্রয় কেন্দ্রে লোকজনদের পাঠানোর মত পরিস্থিতি হয়নি। এছাড়াও করাঙ্গী নদীর উপর ক্ষতিগ্রস্থ ব্রিজটি ধ্বসে যাওয়ার কারণে সাময়িক ভাবে যান চলাচলে নিষেধ করা হয়েছে। দ্রতই ব্রিজটি সংস্কার করা হবে।

হবিগঞ্জ এলজিডির নির্বাহী প্রকৌশলী আবু জাকির মো. সেকান্দার জানান, দ্রুতই ব্রিজটি সংস্কার করা হবে। ইতিমধ্যেই উপজেলা প্রকৌশলীকে সংস্কার করতে নির্দেশ দেয়া হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২
৩৪৫৭৮৯
১০১১১১৩৪১৫১৬
১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৯৩০
৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস