শনিবার ২৪ অক্টোবর, ২০২৬ | ৮ কার্তিক, ১৪৩৩

Advertise with us
আপডেট
মোটর সাইকেল দুর্ঘটনা: হবিগঞ্জ ও সুনামগঞ্জে প্রাণ গেল দুই তরুণের ‘পাপের লাশ বাংলাদেশে আসুক চাই না’ বক্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন সকল সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন প্রভাষক ফাহাদ চৌধুরী জুড়ীতে ছাত্রলীগের মিছিলের পর সাবেক উপজেলা চেয়ারম্যান কিশোর রায় গ্রেপ্তার চা বাগান থেকে হার্ভার্ডে, ২ কোটি টাকার স্কলারশিপ পেলেন শান্তা যাদব রাশিয়ায় সহস্রাধিক ড্রোন ব্যবহার করে ইউক্রেনের হামলা ‘ইশরাক পিস্তল উঁচিয়ে যে দৃশ্যের অবতারণা করেছেন, তা ত্রাসের রাজত্ব’ সেই বিকৃত ভিডিও নিয়ে যা বললেন পরীমনি ইশরাক হোসেনের পদত্যাগের সংবাদ অসত্য, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত ‘যত দ্রুত সম্ভব’ ৬৬৬ কোটি টাকার বকেয়া কর আদায়ের নির্দেশ
Advertise with us

ফেঞ্চুগঞ্জের নারী ভাইস চেয়ারম্যানকে অপসারণের দাবি

নিউজ ডেস্ক   |   বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০১৯   |   প্রিন্ট   |   ৫৪৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ফেঞ্চুগঞ্জের নারী ভাইস চেয়ারম্যানকে অপসারণের দাবি

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার নারী ভাইস চেয়ারম্যান সেলিনা ইয়াসমিনের অপসারণ ও বিচারের দাবি জানিয়ে ফেঞ্চুগঞ্জ উপজেলা চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ প্রদান করেছেন উপজেলার ৫টি ইউনিয়নের চেয়ারম্যানরা।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে পাঁচ ইউপি চেয়ারম্যান স্বাক্ষরিত অভিযোগে এ দাবি জানানো হয়।

অভিযোগে তাঁরা উল্লেখ করেন, গত ৫ নভেম্বর ফেঞ্চুগঞ্জ উপজেলার নারী ভাইস চেয়ারম্যান সেলিনা ইয়াসমিন উপজেলার কৃষি সভায় অনুপ্রবেশ করে ঝগড়া করেন মাইজগাঁও ইউনিয়নের চেয়ারম্যান সুফিয়ানুল করিমের সাথে। ঘটনার দিন রাতে সুফিয়ানুল করিমের বিরুদ্ধে ফেঞ্চুগঞ্জ থানায় জিডি দায়ের করেন তিনি (জিডি নং- ২৩৩)। গত ৭ নভেম্বর সেলিনা ইয়াসমিন তার ফেসবুক একাউন্টে আপত্তিকর একটি পোস্ট শেয়ার করে সমালোচনায় আসেন।

অভিযোগে আরো বলা হয়, সেলিনা ইয়াসমিন ঘিলাছড়া এলাকার সরকারি গাছ চুরির ঘটনায় চোরদের পক্ষ নিয়ে উপজেলার তৎকালীন এসিল্যান্ডের সাথে আলাপ করেন এবং তার ভয়েস রেকর্ড ফেসবুকে ছড়িয়ে পড়ে। এরপর ফেঞ্চুগঞ্জে জঙ্গি নেই, কিন্তু জঙ্গির শিকড় আছে- এমন বক্তব্য দিয়েও ফের সমালোচনায় আসেন তিনি।

ভাইস চেয়ারম্যান সেলিনা ইয়াসমিনের উপযুক্ত বিচার ও অপসারণ না হওয়া পর্যন্ত ৫ জন চেয়ারম্যান উপজেলা পরিষদের কোনো সভায় অংশ নেবেন না বলে জানানো হয়েছে।

লিখিত অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করে ফেঞ্চুগঞ্জ উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি। ‘উপজেলা পরিষদে বসে এই বিষয়ে আমরা একটি সমাধানের চেষ্টা করব।’

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২
৩৪৫৭৮৯
১০১১১১৩৪১৫১৬
১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৯৩০
৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস