শনিবার ২৪ অক্টোবর, ২০২৬ | ৮ কার্তিক, ১৪৩৩

Advertise with us
আপডেট
মোটর সাইকেল দুর্ঘটনা: হবিগঞ্জ ও সুনামগঞ্জে প্রাণ গেল দুই তরুণের ‘পাপের লাশ বাংলাদেশে আসুক চাই না’ বক্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন সকল সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন প্রভাষক ফাহাদ চৌধুরী জুড়ীতে ছাত্রলীগের মিছিলের পর সাবেক উপজেলা চেয়ারম্যান কিশোর রায় গ্রেপ্তার চা বাগান থেকে হার্ভার্ডে, ২ কোটি টাকার স্কলারশিপ পেলেন শান্তা যাদব রাশিয়ায় সহস্রাধিক ড্রোন ব্যবহার করে ইউক্রেনের হামলা ‘ইশরাক পিস্তল উঁচিয়ে যে দৃশ্যের অবতারণা করেছেন, তা ত্রাসের রাজত্ব’ সেই বিকৃত ভিডিও নিয়ে যা বললেন পরীমনি ইশরাক হোসেনের পদত্যাগের সংবাদ অসত্য, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত ‘যত দ্রুত সম্ভব’ ৬৬৬ কোটি টাকার বকেয়া কর আদায়ের নির্দেশ
Advertise with us

প্রেম করতে রাজি না হওয়ায় ছাত্রীকে হ-ত্যা: হবিগঞ্জে ২ যুবকের মৃ ত্যু দ ণ্ড

  |   রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ২৭৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

প্রেম করতে রাজি না হওয়ায় ছাত্রীকে হ-ত্যা: হবিগঞ্জে ২ যুবকের মৃ ত্যু দ ণ্ড

হবিগঞ্জ সদর উপজেলায় প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় এসএসসি পরীক্ষার্থী জেরিনকে হত্যার দায়ে দুই যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাদের দেড় লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বেলা ১২টায় হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক সুদীপ্ত দাস আদালতে এ রায় ঘোষণা করেন।

মৃ ত্যু দ ণ্ডা দে শ পাওয়া আসামিরা হলেন- হবিগঞ্জ সদর উপজেলার ধল গ্রামের দিদার হোসেনের ছেলে জাকির হোসেন (২৪) ও পাটুলী গ্রামের আব্দুল হাইয়ের ছেলে নূর আলম (২২)। তবে নূর আলম এখনো পলাতক আছেন। রায় শুনানোর সময় অন্য আসামী জাকির হোসেন উপস্থিত ছিলেন।

হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর পেশকার পার্থ প্রতীম সেন এ তথ্য নিশ্চিত করেছে।

হ ত্যা র শিকার মদিনাতুল কুবরা জেরিন ধল গ্রামের আব্দুল হাইয়ের মেয়ে। সে রিচি উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিল। জেএসসিতে জিপি-৫ পাওয়া ওই ছাত্রী দশম শ্রেণির মেধাতালিকায় প্রথম ছিল।

আদালত সূত্রে জানা গেছে, ২০২০ সালের ১৮ জানুয়ারি নূর আলমের সিএনজি চালিত অটোরিকশায় উঠে বিদ্যালয়ে যাচ্ছিল জেরিন। পথে অটোরিকশায় ওঠেন জাকির। পরে স্কুলের সামনে মেয়েটিকে নামিয়ে না দেওয়ায় সে ধস্তাধস্তি শুরু করে। একপর্যায়ে গাড়ি থেকে পড়ে মাথায় আ ঘা ত পায় সে। এ অবস্থায় পরদিন হাসপাতালে মৃ ত্যু হয় তার।

এ ঘটনায় জেরিনের বাবা একটি হ ত্যা মামলা দায়ের করেন। জাকির প্রায়ই মেয়েটিকে প্রেমের প্রস্তাব দিতেন এবং তা প্রত্যাখ্যান করায় মেয়েটিকে হ ত্যা করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়।

শুনানি শেষে অভিযোগ প্রমাণ হওয়ায় বৃহস্পতিবার এ রায় দেন আদালত।

দণ্ডপ্রাপ্ত জাকির লেখাপড়া শেষ করে বেকার এবং নূর আলম অটোরিকশার চালক ছিলেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২
৩৪৫৭৮৯
১০১১১১৩৪১৫১৬
১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৯৩০
৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস