
হবিগঞ্জ প্রতিনিধি | মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০১৯ | প্রিন্ট | ৭৭৩ বার পঠিত | পড়ুন মিনিটে

নবীগঞ্জে সড়ক পার হতে দ্রুতগতির মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ হারালো সমাপনি পরীক্ষার্থী ইয়াসমিন আক্তার (১১)। সে পানিউমদা ইউনিয়নের কুর্শা গ্রামের মৃত কাছন মিয়ার মেয়ে। নিহত ইয়াসমিন আক্তার কুর্শা গ্রামের কুড়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী।
মঙ্গলবার (১৯ নভেম্বর) বেলা ২ টার দিকে রাগীব-রাবেয়া স্কুল এন্ড কলেজ কেন্দ্রে থেকে পরীক্ষা শেষে বাড়ি ফেরার জন্য হাইওয়ে সড়ক পার হতে চাইলে মাইক্রবাসটি তাকে ধাক্কা দেয়। এসময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় মাইক্রোবাসটিকে আটক করেছে শেরপুর হাইওয়ে থানা পুলিশ।
