বুধবার ২১ অক্টোবর, ২০২৬ | ৫ কার্তিক, ১৪৩৩

Advertise with us
আপডেট
মোটর সাইকেল দুর্ঘটনা: হবিগঞ্জ ও সুনামগঞ্জে প্রাণ গেল দুই তরুণের ‘পাপের লাশ বাংলাদেশে আসুক চাই না’ বক্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন সকল সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন প্রভাষক ফাহাদ চৌধুরী জুড়ীতে ছাত্রলীগের মিছিলের পর সাবেক উপজেলা চেয়ারম্যান কিশোর রায় গ্রেপ্তার চা বাগান থেকে হার্ভার্ডে, ২ কোটি টাকার স্কলারশিপ পেলেন শান্তা যাদব রাশিয়ায় সহস্রাধিক ড্রোন ব্যবহার করে ইউক্রেনের হামলা ‘ইশরাক পিস্তল উঁচিয়ে যে দৃশ্যের অবতারণা করেছেন, তা ত্রাসের রাজত্ব’ সেই বিকৃত ভিডিও নিয়ে যা বললেন পরীমনি ইশরাক হোসেনের পদত্যাগের সংবাদ অসত্য, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত ‘যত দ্রুত সম্ভব’ ৬৬৬ কোটি টাকার বকেয়া কর আদায়ের নির্দেশ
Advertise with us

তাজিয়া মিছিলে হাজারো মানুষ

  |   শনিবার, ২৯ জুলাই ২০২৩   |   প্রিন্ট   |   ২৯৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

তাজিয়া মিছিলে হাজারো মানুষ

পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীর অনুষ্ঠিত হয়েছে তাজিয়া মিছিল। হাতে লাল-কালো আর সবুজ অক্ষর-খচিত নিশান, মুখে মার্সিয়া (শোকের স্লোগান), গায়ে কালো পাঞ্জাবি, কালো ব্যাজ ধারণ ও খালি পায়ে মিছিলে অংশ নেন শিয়া মুসলমানরা। মিছিল থেকে ‘হায় হোসেন, হায় হোসেন’ মাতমে শোকের আবহ ছড়িয়ে পড়ে রাজপথে।

ঢাকাসহ এর আশপাশ থেকে অনেকে মিছিলে অংশ নেন। আজ শনিবার সকালে ১০ টায় রাজধানীর হোসনি দালান থেকে শুরু হয়ে মিছিলটি। হোসেনি দালান ইমামবাড়া, বড় কাটারা ইমামবাড়া ও এর আশেপাশের শিয়া সম্প্রদায়ের বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে, পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা নিরাপত্তা নিশ্চিত করতে প্রবেশ পথসহ বিভিন্ন স্থানে কাজ করেছেন। নিরাপত্তার দায়িত্ব পালন করছেন সোয়াট সদস্যরাও। পবিত্র আশুরা উপলক্ষে হোসেনি দালানে তাজিয়া মিছিলের প্রস্তুতি নিয়েছেন আয়োজকরা। এর আগে মিছিলের মহড়া দিয়েছেন শিয়া সম্প্রদায়ের লোকজন। সকাল ১০টায় হোসেনি দালান থেকে মিছিল বের হয়েছে। মিছিলটি রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করবে।

এছাড়া মোহাম্মদপুর, মিরপুর, বকশিবাজার, লালবাগ, ফরাশগঞ্জ, পল্টন, মগবাজার থেকেও তাজিয়া মিছিল বের হয়। এর মধ্যে হোসনি দালান থেকে সবচেয়ে বড় মিছিল বের হয়। এ মিছিলে হাজারো নারী-পুরুষ ও শিশুর পদচারণায় মুখরিত হয়ে ওঠে। ইমাম হাসান রক্ত দিয়ে যে শান্তির বাণী প্রতিষ্ঠা করে গেছেন; সে বাণী সারা বিশ্বে ছড়িয়ে দেয়াই তাদের মূল উদ্দেশ্য বলে জানান মিছিলে অংশগ্রহণকারীরা।

এবার তাজিয়া মিছিল নিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিজ্ঞপ্তিতে বলা হয়, আশুরা উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন এলাকার বিভিন্ন স্থানে বিভিন্ন সময়ে তাজিয়া মিছিল অনুষ্ঠিত হবে। এ তাজিয়া মিছিলে পাইক দলের ব্যক্তিরা দা, ছোরা, কাচি, বর্শা, বল্লভ, তরবারি ইত্যাদি নিয়ে অংশগ্রহণ করে। ফলে ক্ষেত্রবিশেষে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়। যা ধর্মপ্রাণ মুসল্লি ও নগরবাসীর মনে আতঙ্ক সৃষ্টিসহ জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। তাছাড়া মহররম মাসে পবিত্র আশুরা উপলক্ষে আতশবাজি ও পটকা ফাটানো হয়; যা ধর্মীয় ভাবগম্ভীর্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
তাই ঢাকা মেট্রোপলিটন এলাকার নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তাজিয়া মিছিলে দা, ছোরা, কাচি, বর্শা, বল্লভ, তরবারি ইত্যাদি বহন এবং আতশবাজি ও পটকা ফাটানো সম্পূর্ণ নিষিদ্ধ।

২০১৫ সালের ২৩ অক্টোবর পুরান ঢাকার হোসেনি দালানে পবিত্র আশুরার তাজিয়া মিছিলের প্রস্তুতির সময় বোমা হামলা চালানো জেএমবি। এই হামলায় দু’জন নিহত ও শতাধিক আহত হন। পরবর্তীতে তাজিয়া মিছিলে গ্রেনেড হামলার প্রধান পরিকল্পনাকারী শাহাদাৎ ওরফে আলবানি ওরফে মাহফুজ ওরফে হোজ্জা ২০১৫ সালের ২৫ নভেম্বর রাজধানীর গাবতলীতে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন। পরে অপর দুই জেএমবি কমান্ডার আবদুল বাকি ওরফে আলাউদ্দিন ওরফে নোমান ও সাঈদ ওরফে হিরণ ওরফে কামাল পরের বছর ২০১৬ সালের ১৩ জানুয়ারি রাজধানীর হাজারীবাগে বন্দুকযুদ্ধে নিহত হন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২
৩৪৫৭৮৯
১০১১১১৩৪১৫১৬
১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৯৩০
৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস