সোমবার ২৯ জুন, ২০২৬ | ১৫ আষাঢ়, ১৪৩৩

Advertise with us
আপডেট
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুলাউড়া উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন ভিনির জোড়া গোলে স্কটল্যান্ড বিধ্বস্ত, গ্রুপ সেরা ব্রাজিল আগামী দিনে দেশে চীনের বিপুল বিনিয়োগ দেখা যাবে: বাণিজ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সহায়তা চায় ঢাকা রিসোর্টের ‘৫০১ নম্বর কক্ষ’ নিয়ে মুখ খুললেন মামুনুল হক ঢাকা ও তেহরানের মধ্যে সরাসরি ফ্লাইটের প্রস্তাব ইরানের ইরানের তেল রফতানিতে ৬০ দিনের মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার রাতে সিলেট ছাড়ছেন সারওয়ার, ডিসির দায়িত্বে পিংকি সাহা শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে ৪ দিনেই প্রায় ১৮ লাখ টাকা! বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে পারুলের প্রার্থীতা ঘোষণা
Advertise with us

ঢাকা-সিলেট-সুনামগঞ্জ সড়কে নামলো এসি বাস

সুনামগঞ্জ প্রতিনিধি   |   রবিবার, ১৭ নভেম্বর ২০১৯   |   প্রিন্ট   |   ৫৫৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ঢাকা-সিলেট-সুনামগঞ্জ সড়কে নামলো এসি বাস

ঢাকা-সিলেট-সুনামগঞ্জ সড়কে বিআরটিসি এসি বাস সেবার উদ্বোধন হয়েছে।

রবিবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় শহরের পুরাতন বাসস্ট্যান্ডে বিআরটিসি কাউন্টারে এই বাস সার্ভিসের উদ্বোধন করেন বিরোধী দলীয় হুইপ ও সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ।

উদ্বোধন উপলক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় মিসবাহ্ বলেন, বিআরটিসির মাধ্যমে যাত্রীরা যাতে হয়রানিমুক্ত উন্নত যাত্রীসেবা পান সেদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সচেষ্ট থাকতে হবে। নিরাপদ ও নিশ্চিন্ত যাতায়াত সেবার মাধ্যমে সরকারি রাজস্ব খাতে অবদান রাখতে বিআরটিসির কর্মকর্তা কর্মচারীদের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

বিআরটিসির সিলেট ম্যানেজার মো. জুলফিকার আলীর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহমাদ, পৌর মেয়র নাদের বখত, সদর থানার ওসি মো. শহিদুর রহহমান, সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি রশীদ আহমদ, মাওলানা এমদাদুর রহমান প্রমুখ।

এসময় দোয়া পরিচালনা করেন আলী নূর। পরে ফিতা কেটে বিআরটিসি সেবার উদ্বোধন করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস