
| শনিবার, ১৯ অক্টোবর ২০২৪ | প্রিন্ট | ৮৭ বার পঠিত | পড়ুন মিনিটে

পর্যটন মৌসুমে যাত্রীদের বাড়তি সুবিধা দিতে ও চাহিদার পরিপ্রেক্ষিতে ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার-ঢাকা রুটে আটটি বিশেষ ট্রেন চালু করতে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে। এই আটটি ট্রেন মোট পাঁচদিন চলাচল করবে। ট্রেনগুলোর টিকিট অনলাইনে পাওয়া যাচ্ছে। যদিও এই রুটে আগে থেকে দুই জোড়া ননস্টপ আন্তঃনগর ট্রেন চলাচল করছে।
সম্প্রতি বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের অ্যাসিস্ট্যান্ট চিফ কমার্শিয়াল ম্যানেজার (পি) মোহাম্মদ আবু বক্কর সিদ্দিকীর স্বাক্ষরিত এক বার্তায় বিষয়টি জানানো হয়েছে।
আগামী ২৩ অক্টোবর কক্সবাজার স্পেশাল-১ এর প্রথম ট্রিপ ঢাকা রেলওয়ে স্টেশন থেকে রাত ১১টায় ছেড়ে চট্টগ্রাম পৌঁছাবে রাত ৪টায় মিনিটে। সেখানে ২০ মিনিট বিরতি দিয়ে রাত ৪টা ২০ মিনিটে ছেড়ে কক্সবাজার স্টেশনে পৌঁছাবে সকাল সাড়ে ৭টায়। ট্রেনটির শেষ ট্রিপ ঢাকা ছাড়বে ২৬ অক্টোবর।
অন্যদিকে আগামী ২৪ অক্টোবর কক্সবাজার স্পেশাল-২ এর প্রথম ট্রিপ কক্সবাজার রেলওয়ে স্টেশন থেকে দুপুর ১টা ৪০ মিনিটে ছেড়ে চট্টগ্রাম পৌঁছাবে বিকেল ৪টা ৪০ মিনিটে। চট্টগ্রামে ২০ মিনিট বিরতি দিয়ে বিকেল ৫টায় ছেড়ে বিরতিহীনভাবে ঢাকা রেলওয়ে স্টেশনে পৌঁছাবে রাত ১০টায়। ট্রেনটির শেষ ট্রিপ কক্সবাজার ছাড়বে ২৭ অক্টোবর।
