মঙ্গলবার ১ সেপ্টেম্বর, ২০২৬ | ১৭ ভাদ্র, ১৪৩৩

Advertise with us
আপডেট
বড়লেখা সীমান্ত থেকে উদ্ধার ‘বিদেশি পিস্তল’, এজাহারে লেখা ‘ইয়ারগান’: যা বলছে বিজিবি ও পুলিশ চুনারুঘাট সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত সুনামগঞ্জে আ.লীগের মিছিলের ঘটনায় ৪৮ জনের নামে মামলা, আসামি কারা মুহূর্তে গ্রাস করে শত শত মানুষকে, নিহত বেড়ে ৯৫ সিলেট-ছাতক রেলপথ সংস্কার: মেয়াদ শেষ হলেও কাজ হয়েছে মাত্র ২০ ভাগ গোপনে বিয়ে নিয়ে যা বললেন পূজা চেরী সিলেটের এক কলেজ থেকে ৬ ছাত্রী পেলেন ৭৫ লাখ টাকা করে বৃত্তি গাজীপুর জেলা সাংবাদিক সমিতির সভাপতি অধ্যাপক আবুল হোসেন, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হামজাদের ভারত ও হংকং ম্যাচের কোটি টাকার চুক্তিতে ‘অস্বচ্ছতা’ নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস
Advertise with us

ডিসির সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল হওয়া সাধনা বরখাস্ত

নিউজ ডেস্ক   |   বুধবার, ২৩ অক্টোবর ২০১৯   |   প্রিন্ট   |   ৮৬৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ডিসির সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল হওয়া সাধনা বরখাস্ত

জামালপুরের সাবেক জেলা প্রশাসক (ডিসি) আহমেদ কবীরের সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল হওয়া অফিস সহায়ক সানজিদা ইয়াসমিন সাধনাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বুধবার বিকেলে সাধনাকে সাময়িক বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুরের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ এনামুল হক।

ডিসি এনামুল হক বলেন, অফিস সহায়ক সানজিদা ইয়াসমিন সাধনাকে সরকারি কর্মচারী শৃঙ্খলা বিধিমালা ২০১৮-এর ৪/৩(ঘ) ধারা মোতাবেক সাময়িক বহিষ্কার করা হয়েছে। সেই সঙ্গে তার বিরুদ্ধে একটি বিভাগীয় মামলা করা হয়েছে।

গত ২২ আগস্ট সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জামালপুরের ডিসি আহমেদ কবীরের সঙ্গে তার অফিস সহায়কের আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ে। পরে নারী অফিস সহায়কের সঙ্গে ডিসির আপত্তিকর ভিডিওটি ভাইরাল হয়ে যায়।

এ ঘটনায় জামালপুরসহ সারাদেশে নিন্দার ঝড় ওঠে। এর পরিপ্রেক্ষিতে প্রাথমিক তদন্তের ভিত্তিতে গত ২৫ আগস্ট আহমেদ কবীরকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করে আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

ওই দিনই মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব (জেলা ও মাঠ প্রশাসন অধিশাখা) মুশফিকুর রহমানকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। পরবর্তীতে তদন্ত কমিটির প্রতিবেদনের প্রেক্ষিতে সাবেক ডিসি আহমেদ কবীরকে সাময়িক বরখাস্ত করা হয়।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস