বৃহস্পতিবার ১৬ জুলাই, ২০২৬ | ১ শ্রাবণ, ১৪৩৩

Advertise with us
আপডেট
কাউকে আঘাত করতে চাননি শিক্ষামন্ত্রী, বিতর্কিত মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ সাইবার স্পেসে মাদক ব্যবসায় মৃত্যুদণ্ডের বিধান রেখে বিল পাস কুলাউড়া পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা ও সহকারী প্রকৌশলী বদলী সিলেটে অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী-শাশুড়ি পুলিশ হেফাজতে হবিগঞ্জ ও মৌলভীবাজারে বন্যার কবলে অর্ধলক্ষাধিক লোক শাহজালাল মাজারে ৪৭ লাখ টাকার সাথে আরও যা যা মিলল কুলাউড়ায় ফানাই নদীর সেতুর ঝুঁকিপূর্ণ অবস্থা: দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন আগামী মাসে তপশিল, অক্টোবরে ইউপি নির্বাচন: তথ্য উপদেষ্টা সিলেটে বাড়ছে নদীর পানি, বন্যার শঙ্কা ইরানে আজ রাতে আরও ভয়াবহ হামলার হুঁশিয়ারি ট্রাম্পের
Advertise with us

ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দ্রুত ধান কাটতে মাইকিং

নিউজ ডেস্ক রিপোর্ট   |   রবিবার, ২৫ এপ্রিল ২০২১   |   প্রিন্ট   |   ৪৩৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দ্রুত ধান কাটতে মাইকিং

বিরূপ আবহাওয়া থেকে বোরো ধান বাঁচাতে দ্রুত ধান কাটতে মাইকিং করা হচ্ছে মৌলভীবাজারের হাকালুকি হাওরের বিভিন্ন এলাকায়। ধান কাটা শেষ না হওয়া পর্যন্ত এই মাইকিং চলবে বলে জানিয়েছে কৃষি বিভাগ।

সোমবার মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় হাকালুকি হাওরের পালের মুড়া এলাকায় গিয়ে উপজেলা কৃষি বিভাগের পক্ষ থেকে মাইকিং এর এই সত্যতা পাওয়া যায়।

যোগাযোগ করা হলে কুলাউড়া উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল মোমিন জানান, আবহাওয়া অফিস সূত্রে জেনেছি সামনের দিনগুলোতে ঘূর্ণিঝড়সহ ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝড়-বৃষ্টির কারণে বোরো ধানের ক্ষতি হতে পারে তাই প্রাকৃতিক দুর্যোগে পুরো ফসল যেনো নষ্ট না হয়, সেজন্য মাইকিং চলছে।

হাকালুকি হাওরে কথা হয় কৃষক আব্দুল হালিমের সাথে। তিনি জানান, ধান পেকে গেছে কিন্তু আরও কয়দিন অপেক্ষা করছিলেন যেন আরও ভালো ভাবে পাকে। তবে প্রায় রাতে বৃষ্টি হচ্ছে যা ভয় দেখাচ্ছে। আগে কাটবেন কিনা দ্বিধায় থাকলেও কৃষি বিভাগের মাইকিং এর কারণে তিনিসহ অনেকেই বোরো ধান কাটতে উৎসাহিত হচ্ছেন।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে, মৌলভীবাজারে চলতি বছর বোরো আবাদ হয়েছে ৫৬ হাজার ৩শ ৪৫ হেক্টর। এতে ২ লাখ ১৭ হাজার মেট্রিক টন চাল উৎপাদন হবে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কাজী লুৎফুল বারী জানান, শেষ পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকলে এ বছর মৌলভীবাজারে বোরো ধানের রেকর্ড উৎপাদন হবে। আবহাওয়ার কারণে যেনো ধান নষ্ট না হয় তাই আমরা দ্রুত ধান কাটতে উৎসাহ দিচ্ছি।

এদিকে হাকালুকির মতো জেলার হাইলহাওর, কাওয়াদিঘী হাওরাঞ্চলের কৃষকের গোলায় বোরো ধান ওঠা নির্ভর করছে প্রকৃতির ওপর। কিন্তু ইতিমধ্যেই মৌলভীবাজারে প্রাকৃতিক দুর্যোগ কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি শুরু হয়েছে। তাছাড়া করোনাকালে শ্রমিক সংকট ভাবিয়ে তুলছে কৃষকদের। তবে প্রশাসন বলছে তারা এই বিষয়ে অবগত হয়ে কার্যকর পদক্ষেপ নিয়েছেন।

এ বিষয়ে জেলা প্রশাসক মীর নাহিদ আহসান জানান, কৃষকরা যাতে সময়মতো পাকা ধান ঘরে তুলতে পারেন সে জন্য জেলা প্রশাসন ও কৃষি বিভাগ তাদের পাশে আছে। করোনার কারণে শ্রমিক সংকটে হতে পারে, তাই আমরা আগে থেকেই চা শ্রমিকদের ধান কাটতে যুক্ত করতে উদ্যোগ নিয়েছি।

উল্লেখ্য, মৌলভীবাজারের বিভিন্ন হাওর বিশেষ করে হাকালুকি হাওর দেশের অন্যতম শীর্ষ শস্য ভান্ডার। তবে সামান্য বৃষ্টিপাত হলেই তলিয়ে যায় হাকালুকি হাওর। উজানে ভারত অংশে বৃষ্টি হলে সেই পানি দ্রুত নেমে আসে হাওরে, যার কারণে প্রায় বছর প্লাবিত হয় এই হাওরের ফসল। তাই প্রতি বছর বোরো নিয়ে চিন্তিত থাকেন কৃষক এবং কৃষি বিভাগ। প্রয়োজনে নেওয়া হয় অগ্রিম পরিকল্পনা। এ বছর করোনার সংকটের মধ্যে বিরূপ আবহাওয়ার কারণে যেন ফসল প্লাবিত না হয় তাই সম্মিলিত চেষ্টা করে যাচ্ছে কৃষি বিভাগ ও কৃষক।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস