শনিবার ২৪ অক্টোবর, ২০২৬ | ৮ কার্তিক, ১৪৩৩

Advertise with us
আপডেট
মোটর সাইকেল দুর্ঘটনা: হবিগঞ্জ ও সুনামগঞ্জে প্রাণ গেল দুই তরুণের ‘পাপের লাশ বাংলাদেশে আসুক চাই না’ বক্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন সকল সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন প্রভাষক ফাহাদ চৌধুরী জুড়ীতে ছাত্রলীগের মিছিলের পর সাবেক উপজেলা চেয়ারম্যান কিশোর রায় গ্রেপ্তার চা বাগান থেকে হার্ভার্ডে, ২ কোটি টাকার স্কলারশিপ পেলেন শান্তা যাদব রাশিয়ায় সহস্রাধিক ড্রোন ব্যবহার করে ইউক্রেনের হামলা ‘ইশরাক পিস্তল উঁচিয়ে যে দৃশ্যের অবতারণা করেছেন, তা ত্রাসের রাজত্ব’ সেই বিকৃত ভিডিও নিয়ে যা বললেন পরীমনি ইশরাক হোসেনের পদত্যাগের সংবাদ অসত্য, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত ‘যত দ্রুত সম্ভব’ ৬৬৬ কোটি টাকার বকেয়া কর আদায়ের নির্দেশ
Advertise with us

চুনারুঘাটে স্বামীর লিঙ্গ কেটে নেয়া স্ত্রী দিলারা আটক

হবিগঞ্জ প্রতিনিধি   |   শনিবার, ২০ জুন ২০২০   |   প্রিন্ট   |   ৭৭৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চুনারুঘাটে স্বামীর লিঙ্গ কেটে নেয়া স্ত্রী দিলারা আটক

হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার ১নং গাজীপুর ইউনিয়নে তিলের পিঠা খাওয়াইয়ে অজ্ঞান করে স্বামীর লিঙ্গ কাটার অভিযোগে দিলারা (৪০) নামে এক গৃহবধূকে গ্রেপ্তার করেছে চুনারুঘাট থানা পুলিশ।

শনিবার (২০ জুন) ভোর রাতে শনিবার চুনারুঘাট থানার ওসি শেখ নাজমুল হকের নেতৃত্বে ইন্সপেক্টর তদন্ত চম্পক দাম, এসআই হেলালসহ একদল পুলিশ টিম গোপন সংবাদের ভিত্তিতে পাশের জেলা মৌলভীবাজারের বড়লেখা থানার সাবাজপুর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

দিলারা উপজেলার গাজিপুর ইউনিয়নের আলীনগর গ্রামের সৌদি আরব প্রবাসী ইসহাক মিয়ার স্ত্রী। তিনি একই গ্রামের মৃত ছিদ্দিক আলীর মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ইসহাক মিয়ার সঙ্গে গত ২২ বছর পূর্বে প্রথম স্ত্রী দিলারার বিয়ে হয়। কিন্তু ১ম স্ত্রীর অনুমতি ছাড়া বিগত ১৮ সালে একই ইউনিয়নের আবাদ গাও গ্রামের আব্দুল হামিদের মেয়ে বেলী আক্তারকে বিয়ে করেন ইসহাক মিয়া। এ বিয়ে মেনে নিতে পারেনি প্রথম স্ত্রী দিলারা। সেই বিয়ের পর থেকে স্বামী-স্ত্রীর দ্বন্দ্ব শুরু হয়। দিলারা দ্বিতীয় স্ত্রী বেলীকে ডিভোর্স দিতে স্বামীকে অনুরোধ করলেও এতে স্বামী ইসহাক মিয়া রাজি হয়নি। এরই ক্ষোভে নীরবে দিলারা ফন্দি খুঁজে কিভাবে দ্বিতীয় স্ত্রীকে আলাদা করা যায়।

অবশেষে দ্বিতীয় সংসারের প্রায় আড়াইবছর পর সুযোগ সন্ধানে গত (১৩ জুন ) স্বামী ইসহাক মিয়াকে তিলের পিঠা খাওয়ার নিমন্ত্রণ জানায় প্রথম স্ত্রী দিলারা। নিমন্ত্রণ পেয়ে ১৪জুন রাতে সেখানে অবস্থান করে ইসহাক । একপর্যায়ে রাতে স্ত্রীর হাতে বানানো তিলের পিঠা খেয়ে অজ্ঞান হয়ে পড়েন ইসহাক। অজ্ঞান অবস্থায় ধারালো চাকু দিয়ে তার লিঙ্গ কেটে স্ত্রী পালিয়ে যান। পরে বাড়ির লোকজন রক্তাক্ত অবস্থায় স্বামী ইসহাককে প্রথমে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় শুক্রবার (১৯ জুন ) বিকেলে ইসহাক মিয়ার ২য় স্ত্রী বেলী আক্তার বাদী হয়ে দিলার বিরুদ্ধে চুনারুঘাট থানায় মামলা দায়ের করেন। মামলাটি আমলে নিয়ে পুলিশ রাতেই দিলারাকে গ্রেপ্তার করতে অভিযান চালায়। অবশেষে পার্শ্ববর্তী মৌলভীবাজার জেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজমুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আসামিকে গ্রেফতার ও লিঙ্গ কাটার ব্যবহৃত চাকু উদ্ধার করা হয়েছে। মামলাটি তদন্ত করা হচ্ছে।’

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২
৩৪৫৭৮৯
১০১১১১৩৪১৫১৬
১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৯৩০
৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস