শনিবার ২৪ অক্টোবর, ২০২৬ | ৮ কার্তিক, ১৪৩৩

Advertise with us
আপডেট
মোটর সাইকেল দুর্ঘটনা: হবিগঞ্জ ও সুনামগঞ্জে প্রাণ গেল দুই তরুণের ‘পাপের লাশ বাংলাদেশে আসুক চাই না’ বক্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন সকল সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন প্রভাষক ফাহাদ চৌধুরী জুড়ীতে ছাত্রলীগের মিছিলের পর সাবেক উপজেলা চেয়ারম্যান কিশোর রায় গ্রেপ্তার চা বাগান থেকে হার্ভার্ডে, ২ কোটি টাকার স্কলারশিপ পেলেন শান্তা যাদব রাশিয়ায় সহস্রাধিক ড্রোন ব্যবহার করে ইউক্রেনের হামলা ‘ইশরাক পিস্তল উঁচিয়ে যে দৃশ্যের অবতারণা করেছেন, তা ত্রাসের রাজত্ব’ সেই বিকৃত ভিডিও নিয়ে যা বললেন পরীমনি ইশরাক হোসেনের পদত্যাগের সংবাদ অসত্য, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত ‘যত দ্রুত সম্ভব’ ৬৬৬ কোটি টাকার বকেয়া কর আদায়ের নির্দেশ
Advertise with us

চুনারুঘাটকে করোনা সংক্রমণে ইয়েলো জোন ঘোষণা

নিউজ ডেস্ক ::   |   সোমবার, ১৫ জুন ২০২০   |   প্রিন্ট   |   ৬৯৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চুনারুঘাটকে করোনা সংক্রমণে ইয়েলো জোন ঘোষণা

চুনারুঘাট উপজেলায় করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি দিনদিন আশংকাজনক হারে বাড়ছে। উপজেলায় এখন পর্যন্ত সর্বমোট ৬৩ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।

এমন বাস্তবতায় করোনাভাইরাসের সংক্রমণের ঝুঁকি বিবেচনায় এ উপজেলাকে আগামী ৩০ জুন পর্যন্ত ইয়েলো জোন হিসেবে ঘোষণা করেছে প্রশাসন।

জানা যায়, উপজেলায় আক্রান্তদের মধ্যে ৩৩ জন চুনারুঘাট পৌর এলাকার, ১০ জন দেওরগাছ ইউনিয়নের, ৭ জন মিরাশী ইউনিয়নের, ৫ জন চুনারুঘাট সদর ইউনিয়নের।

এক বিজ্ঞপ্তিতে উপজেলা প্রশাসন জানায়- ‘বর্ণিত এলাকাসমূহে অত্যন্ত জরুরী প্রয়োজন ব্যাতিরেকে জনগণের সকল ধরনের চলাফেরা সীমিত ঘোষণা করা হলো। ১৫ জুন ২০২০ তারিখ থেকে আগামী ৩০ জুন ২০২০ পর্যন্ত বর্ণিত এলাকাসমূহে জনগণের চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। কেবলমাত্র জরুরী রোগী পরিবহনকারী গাড়ি, কৃষিজ পণ্য পরিবহনকারী গাড়ি, জরুরী সেবা প্রদানকারী সংস্থার গাড়ি এ নিষেধাজ্ঞার আওতা বহির্ভূত থাকবে। এ সময়সীমার মধ্যে শুধুমাত্র কাঁচা বাজার এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির দোকান সকাল ১০টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত সীমিত পরিসরে খোলা থাকবে। ফার্মেসী সমূহ এ নিষেধাজ্ঞার আওতা বহির্ভূত থাকবে।’

প্রকাশিত বিজ্ঞপ্তিতে সিএনজি, অটোরিকশা, রিকশাসহ সকল ধরণের যানবাহন সমূহকে পৌর এলাকায় স্থাপিত ব্যারিকেড অতিক্রম করে শহরে প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়। এছাড়া স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক প্রণীত স্বাস্থ্যবিধি মেনে সকল ব্যবসায়ীকে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করার জন্য অনুরোধও জানানো হয়।

মাস্ক ব্যতীত কেউ ঘর থেকে বের হবেন না হওয়ার কঠোর নির্দেশনার পাশাপাশি সরকার প্রণীত সকল নিষেধাজ্ঞা সবাইকে মেনে চলার জন্য অনুরোধ জানিয়ে নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২
৩৪৫৭৮৯
১০১১১১৩৪১৫১৬
১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৯৩০
৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস