
নিজস্ব প্রতিবেদক | বুধবার, ১৯ জুন ২০১৯ | প্রিন্ট | ১২৩৬ বার পঠিত | পড়ুন মিনিটে

গরম দেশজুড়েই পড়েছে। এরই মধ্যে তীব্র গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। সূর্যের প্রচণ্ড উত্তাপে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষ। রোদের তেজে ঘর থেকে বের হচ্ছে না অনেকেই। অন্যান্য দিনের তুলনায় বুধবার সারা দেশে তাপমাত্রা বেড়েছে।
আবহাওয়া অধিদফতর জানায়, বুধবার বেলা সোয়া ২টার দিকে মৌলভীবাজার জেলা জুড়ে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, সারা দেশের ওপর দিয়ে মৃদু দাবদাহ বয়ে যাচ্ছে। এই দাবদাহ আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে। তবে আগামী তিন দিনের মধ্যে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।
