শনিবার ২৭ জুন, ২০২৬ | ১৩ আষাঢ়, ১৪৩৩

Advertise with us
আপডেট
Advertise with us

খালেদার পথ চেয়ে ‘ফিরোজা’, অপেক্ষা ফুরোচ্ছে নেতাকর্মীদের

  |   সোমবার, ০৫ মে ২০২৫   |   প্রিন্ট   |   ৮৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

খালেদার পথ চেয়ে ‘ফিরোজা’, অপেক্ষা ফুরোচ্ছে নেতাকর্মীদের

১১৭ দিনের অপেক্ষার অবসান হচ্ছে রাত পোহালেই। লন্ডনে দীর্ঘ চিকিৎসা শেষে আগামীকাল মঙ্গলবার দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তার এ ফেরা নিয়ে দলের নেতাকর্মী থেকে শুরু করে সর্বসাধারণের মধ্যেও বিরাজ করছে উৎসাহ-উচ্ছ্বাস। এমনকি গত কদিন ধরে গুলশানে সাবেক এ প্রধানমন্ত্রীর বাসভবন ‘ফিরোজা’ও প্রস্তুত করা হচ্ছে। সেখানে চলছে ধোয়ামোছা আর সাজসজ্জার কর্মযজ্ঞ।

এছাড়া প্রিয় নেত্রীকে অভ্যর্থনা জানাতে বিএনপির পক্ষ থেকে নানামাত্রিক প্রস্তুতি নেওয়ার কথা জানানো হয়েছে। বিশেষত, পুত্রবধূ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমানের দীর্ঘ ১৭ বছর পর দেশে ফেরা খালেদা জিয়ার দেশে ফেরার খবরে বিশেষ মাত্রা যোগ করেছে। জুবাইদার এ প্রত্যাবর্তনে দলটির নেতাকর্মীদের মধ্যে অন্যরকম চাঙ্গা ভাব বিরাজ করছে বলে জানা গেছে।
ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমানও দেশে ফেরার পথে খালেদা জিয়ার সঙ্গী হচ্ছেন। যদিও বিগত বছরগুলোতে শামিলা রহমান বিভিন্ন সময়ই দেশে অবস্থান করেছেন। সেদিক থেকে ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর দেশত্যাগের পর এবারই প্রথম দেশে ফিরতে পারছেন জুবাইদা।
দলীয় সূত্র জানিয়েছে, লন্ডনের গ্রিনিচ সময় সোমবার বিকেল ৪টা ১০ মিনিটে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির দেওয়া বিশেষ রাজকীয় বিমানে (আধুনিক এয়ার অ্যাম্বুলেন্সে) ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হবেন খালেদা জিয়া। দীর্ঘ চিকিৎসার পর তার এ প্রত্যাবর্তন যেন শুধু একজন রাজনীতিকের ফেরা নয়, এক যুগান্তকারী মুহূর্তের সূচনা—এমনটিই মনে করছেন দলের নেতাকর্মীরা।

ধোয়া-মোছা আর সাজসজ্জায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের বাসভবন ‘ফিরোজা’ও এখন জ্বলজ্বল করছে। সন্ধ্যা নামার আগমুহূর্তে বাসভবনের ভেতরে-বাইরে জ্বলে উঠছে অসংখ্য বাতি। এ যেন দলের নেতাকর্মীদের কাছে প্রিয় নেত্রীর প্রিয় মাতৃভূমিতে ফেরারই আশার আলো।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রিয় নেত্রীকে অভ্যর্থনা জানাতে সব প্রস্তুতি সম্পন্ন। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেছেন, ‘ম্যাডাম মঙ্গলবার সকাল ১০টায় কাতার রয়েল অ্যাম্বুলেন্সের বিমানযোগে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। আমরা আশা করছি, তিনি সময়মতো পৌঁছাবেন।’

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস