শুক্রবার ২৩ অক্টোবর, ২০২৬ | ৭ কার্তিক, ১৪৩৩

Advertise with us
আপডেট
মোটর সাইকেল দুর্ঘটনা: হবিগঞ্জ ও সুনামগঞ্জে প্রাণ গেল দুই তরুণের ‘পাপের লাশ বাংলাদেশে আসুক চাই না’ বক্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন সকল সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন প্রভাষক ফাহাদ চৌধুরী জুড়ীতে ছাত্রলীগের মিছিলের পর সাবেক উপজেলা চেয়ারম্যান কিশোর রায় গ্রেপ্তার চা বাগান থেকে হার্ভার্ডে, ২ কোটি টাকার স্কলারশিপ পেলেন শান্তা যাদব রাশিয়ায় সহস্রাধিক ড্রোন ব্যবহার করে ইউক্রেনের হামলা ‘ইশরাক পিস্তল উঁচিয়ে যে দৃশ্যের অবতারণা করেছেন, তা ত্রাসের রাজত্ব’ সেই বিকৃত ভিডিও নিয়ে যা বললেন পরীমনি ইশরাক হোসেনের পদত্যাগের সংবাদ অসত্য, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত ‘যত দ্রুত সম্ভব’ ৬৬৬ কোটি টাকার বকেয়া কর আদায়ের নির্দেশ
Advertise with us

ক্ষতিগ্রস্ত ২০০ ক্রীড়াবিদকে আর্থিক সহায়তা দিল সরকার

  |   মঙ্গলবার, ২৫ মে ২০২১   |   প্রিন্ট   |   ৪৩৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ক্ষতিগ্রস্ত ২০০ ক্রীড়াবিদকে আর্থিক সহায়তা দিল সরকার

স্পোর্টস ডেস্ক:: করোনা মহামারিতে ক্ষতিগ্রস্ত ২০০ ক্রীড়াবিদকে আর্থিক সহায়তা দিয়েছে সরকার। সোমবার দুপুরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে আর্থিক সহায়তার এ চেক বিতরণ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি।

এ বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘করোনা দুর্যোগের শুরু থেকেই আমরা ক্রীড়াবিদ, ক্রীড়া সংগঠকদের মানবিক সহায়তার চেষ্টা করে আসছি। ইতিমধ্যে আমরা পাঁচ হাজারেরও অধিক ক্রীড়াবিদকে আর্থিক সহায়তা প্রদান করেছি। আজ আমরা করোনায় ক্ষতিগ্রস্ত আরও ২০০ ক্রীড়াবিদকে আর্থিক সহায়তা করছি।’

তিনি আরও বলেন, আমরা বিভিন্ন ক্রীড়া ফেডারেশন, ক্রীড়াবিদ ও ক্রীড়া সাংবাদিক সংগঠনের মধ্যে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীও বিতরণ করেছি। আটটি বিভাগীয় ও ৬৪টি জেলা ক্রীড়া সংস্থার মাধ্যমে প্রায় সোয়া দুই কোটি টাকার চেক বিতরণ করেছি। এসব উদ্যোগই সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব হয়েছে ক্রীড়াপ্রেমী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আন্তরিকতা ও সার্বিক দিকনির্দেশনায়। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, সরকারের এ মানবিক সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২
৩৪৫৭৮৯
১০১১১১৩৪১৫১৬
১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৯৩০
৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস