শুক্রবার ২৩ অক্টোবর, ২০২৬ | ৭ কার্তিক, ১৪৩৩

Advertise with us
আপডেট
মোটর সাইকেল দুর্ঘটনা: হবিগঞ্জ ও সুনামগঞ্জে প্রাণ গেল দুই তরুণের ‘পাপের লাশ বাংলাদেশে আসুক চাই না’ বক্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন সকল সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন প্রভাষক ফাহাদ চৌধুরী জুড়ীতে ছাত্রলীগের মিছিলের পর সাবেক উপজেলা চেয়ারম্যান কিশোর রায় গ্রেপ্তার চা বাগান থেকে হার্ভার্ডে, ২ কোটি টাকার স্কলারশিপ পেলেন শান্তা যাদব রাশিয়ায় সহস্রাধিক ড্রোন ব্যবহার করে ইউক্রেনের হামলা ‘ইশরাক পিস্তল উঁচিয়ে যে দৃশ্যের অবতারণা করেছেন, তা ত্রাসের রাজত্ব’ সেই বিকৃত ভিডিও নিয়ে যা বললেন পরীমনি ইশরাক হোসেনের পদত্যাগের সংবাদ অসত্য, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত ‘যত দ্রুত সম্ভব’ ৬৬৬ কোটি টাকার বকেয়া কর আদায়ের নির্দেশ
Advertise with us

কোপার প্রথম ম্যাচেই বড় ব্যবধানে ব্রাজিলের জয়

  |   সোমবার, ১৪ জুন ২০২১   |   প্রিন্ট   |   ৪৭৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কোপার প্রথম ম্যাচেই বড় ব্যবধানে ব্রাজিলের জয়

স্পোর্টস ডেস্ক:: আলোচনা-সমালোচনার পর অবশেষে মাঠে গড়িয়েছে লাতিন আমেরিকার জাঁকজমক পূর্ণ ফুটবল টুর্নামেন্ট কোপা আমেরিকা। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ব্রাজিলের মুখোমুখি হয় ভেনেজুয়েলা। গারিঞ্চা স্টেডিয়ামে হওয়া এই ম্যাচে স্বাগতিক ব্রাজিলের একচ্ছত্র আধিপত্য দেখা গেছে।

প্রথম ম্যাচেই নেইমারের অসাধারণ ফুটবল জাদুতে ভেনেজুয়েলাকে ৩-০ গোলে হারিয়ে শুভ সূচনা করেছে বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিল। তিনটি গোলের মধ্যে পেনাল্টি থেকে নিজে একটি করেছেন আর বাকি দুটি করিয়েছেন নেইমার।

ম্যাচের ২৩ মিনিটে নেইমারের করা কর্নার কিক থেকে কোপা আমেরিকার ২০২১ সালের প্রথম গোলটি এসেছে মার্কুইনহোসের পা থেকে। আর গ্যাব্রিয়েল হেসুসকে দিয়ে তৃতীয় গোলটি করিয়েছেন নেইমার। প্রথম ম্যাচে ব্রাজিলের অধিনায়কের দায়িত্বে ছিলেন মিডফিল্ডার ক্যাসেমিরো। কিন্তু ম্যাচ শেষে সেরার কৃতিত্ব পান শুধুই নেইমার।

ম্যাচের প্রথমার্ধ শেষে ১-০ গোলের ব্যবধানে বিরতিতে যায় ব্রাজিল। দ্বিতীয়ার্ধ শুরুর পরও একই চিত্র। প্রাধান্য বিস্তার করে খেলতে থাকে স্বাগতিকরা। যে কারণে দ্বিতীয়ার্ধে আরো দুটি গোল আদায় করে নিতে সক্ষম হয় তারা।

৬২তম মিনিটে ভেনেজুয়েলার ডি বক্সের মধ্যে দানিলোকে ফাউল করে বসেন ইয়োহান কুমানা। পেনাল্টির বাঁশি বাজান রেফারি। ২ মিনিট পর (৬৪তম মিনিটে) সেই পেনাল্টি শট নেন নেইমার। সহজেই ভেনেজুয়েলার গোলরক্ষক জোয়েল গ্রাটেরলকে পরাস্ত করেন তিনি। ২-০ গোলে এগিয়ে যায় ব্রাজিল।

৮৯ মিনিটে তৃতীয় গোল করে ব্রাজিল। এবারও গোলের নায়ক নেইমার। তার বাড়িয়ে দেয়া পাসকেই ভেনেজুয়েলার জালে জড়িয়ে দেন গাবিগোল খ্যাত গ্যাব্রিয়েল। ব্যবধান বেড়ে দাঁড়ায় ৩-০ গোলের। এই ব্যবধানে জয় তুলে মাঠ ছাড়ে কোপার অন্যতম ফেবারিটরা।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২
৩৪৫৭৮৯
১০১১১১৩৪১৫১৬
১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৯৩০
৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস