বৃহস্পতিবার ১৬ জুলাই, ২০২৬ | ১ শ্রাবণ, ১৪৩৩

Advertise with us
আপডেট
কাউকে আঘাত করতে চাননি শিক্ষামন্ত্রী, বিতর্কিত মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ সাইবার স্পেসে মাদক ব্যবসায় মৃত্যুদণ্ডের বিধান রেখে বিল পাস কুলাউড়া পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা ও সহকারী প্রকৌশলী বদলী সিলেটে অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী-শাশুড়ি পুলিশ হেফাজতে হবিগঞ্জ ও মৌলভীবাজারে বন্যার কবলে অর্ধলক্ষাধিক লোক শাহজালাল মাজারে ৪৭ লাখ টাকার সাথে আরও যা যা মিলল কুলাউড়ায় ফানাই নদীর সেতুর ঝুঁকিপূর্ণ অবস্থা: দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন আগামী মাসে তপশিল, অক্টোবরে ইউপি নির্বাচন: তথ্য উপদেষ্টা সিলেটে বাড়ছে নদীর পানি, বন্যার শঙ্কা ইরানে আজ রাতে আরও ভয়াবহ হামলার হুঁশিয়ারি ট্রাম্পের
Advertise with us

কুলাউড়া পৌর শহরে বন্যার পানি কমছে না, স্বাস্থ্যঝুঁকিতে কয়েক হাজার মানুষ

  |   মঙ্গলবার, ২১ জুন ২০২২   |   প্রিন্ট   |   ৬১৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কুলাউড়া পৌর শহরে বন্যার পানি কমছে না, স্বাস্থ্যঝুঁকিতে কয়েক হাজার মানুষ

ইউসুফ আহমদ ইমন, কুলাউড়া:: দেশের প্রধান নদ-নদীর পানি বেড়ে যাওয়ায় বিভিন্ন স্থানে নিচু এলাকা প্লাবিত হয়েছে। উজানের পানি নেমে আসায় এবার কুলাউড়া পৌরশহরের একাধিক ওয়ার্ডে দেখা দেয় বন্যা। অধিকাংশ বাসা বাড়ীতে ঢুকে পড়েছে পানি। এতে করে চরম দুর্ভোগ ও স্বাস্থ্যঝুঁকিতে পড়েছে মানুষ।

জানা যায়, টানা বৃষ্টি ও পাহাড়ী ঢলে কুলাউড়া পৌরসভার সাদেকপুর, বেহালা, স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান গেইট, থানা রোড (ভাঙ্গারী পট্টি, মাগুরা, রেল কলোনী,লস্করপুর আংশিক, আহমদাবাদ ও নতুন পাড়াসহ অধিকাংশ এলাকার বাসা বাড়ীতে বন্যার পানি ঢুকে পড়েছে। এছাড়াও বেশির ভাগ সময়ই বিদ্যুৎ থাকছে না ওইসব এলাকায়। চরম দুর্ভোগ পোহাচ্ছেন পানিবন্দি কয়েকহাজার মানুষ।

কুলাউড়া পৌর শহরের , মাগুরা, সাদেকপুর,বেহালা এলাকার সড়কে চলাচলরত কর্মস্থলগামী মানুষের সাথে কথা বলে জানা যায়, দুদিন থেকে তেমন বৃষ্টি না হলেও পানি বেড়েছে কয়েকগুন।দীর্ঘসময়েও পানি কমছে না, বাসাবাড়ীতে পানি প্রবেশ না করলেও  সড়কে হাঁটু সমান পানি। আর যদি ১ থেকে ২ ইঞ্চি পানি বাড়ে তাহলে বহুতলীয় ভবনের নিছ তলা সহ একাধিক বাসায় পানি ঢুকে পড়ার আশঙ্কা আছে।

  • এদিকে সোমবার (২০ জুন) রাতে ২৪টুডে নিউজ কে কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ ক্ষুদে বার্তায় জানায়, হঠাৎ করে শরীরে হার্টে একটি ব্লক ধরা পড়ায় গত ১৪ জুন হার্টে রিং লাগানো হয়েছে। এমতাবস্থায় ডাক্তার পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়েছেন। তাই তিনি শারীরিক এই অসুস্থতায় বিশ্রামে রয়েছেন।তবে বর্তমান বন্যা পরিস্থিতিতে তিনি খুবই বিচলিত। বন্যার্তদের দুর্ভোগের কথা চিন্তা করে সারাক্ষন বিষয়টি তদারকি করছেন। প্রশাসনের সাথে যোগাযোগ করে বন্যার্তদের জন্য আশ্রয় কেন্দ্র খোলা, ত্রানের ব্যবস্থা করা, নৌকার ব্যবস্থা করাসহ দূর্ভোগগ্রস্থ মানুষের সাহায্যে তিনি সবসময় সকল কাউন্সিলর, অফিস স্টাফ, উনার কর্মী সমর্থকদের নানা নির্দেশনা দিয়ে যাচ্ছেন।

মঙ্গলবার (২১ জুন) বিকেলে থানা রোডের মাগুরা এলাকায় সরেজমিনে দেখা যায়, হাঁটু সমান ময়লা আর্বজনা দূষিত পানিতে চলাফেরা করছেন মানুষজন।পানি এক জায়গায় জমাট হয়ে আছে।এমতাবস্থায় ময়লাযুক্ত পানিতেই চলাফেরা করছেন স্থানীয় বাসিন্দারা।

অতিবৃষ্টিজনিত পাহাড়ি ঢলে বন্যাকবলিত কুলাউড়া পৌর শহরের আশ্রয় কেন্দ্রগুলোতে রান্না করা খাবার সহ বিভিন্ন ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছেন কুলাউড়া পৌরসভা কর্তৃপক্ষ। এছাড়াও সরকারের পক্ষ থেকে উপজেলা প্রশাসন ও বিভিন্ন দানশীল ব্যক্তি ও সংগঠনগুলো কুলাউড়া উপজেলার বন্যায় প্লাবিত বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভায় ত্রাণ সামগ্রী ও রান্না করা খাবার পৌঁছে দিচ্ছেন।

এবিষয়ে কুলাউড়া পৌরসভা এক কর্মকর্তা জানান, কুলাউড়া শহরের ইয়াকুব-তাজুল মহিলা কলেজ, রাবেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিএইচ সরকারি প্রাথমিক বিদ্যালয়, সী বার্ড কে জি এন্ড হাই স্কুল অশ্রয়কেন্দ্র হিসেবে চালু করা হয়েছে।আশ্রয়কেন্দ্রে অবস্থান নেয়া কয়েকশ পরিবার কে উপজেলা স্বাস্থ্য  বিভাগের সহযোগিতায় স্বাস্থ্য পরিক্ষা সহ কুলাউড়া পৌরসভার মেয়র মহোদয়ের নির্দেশে প্রতিদিন রান্না করা খাবার পৌঁছে দেয়া হচ্ছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস