শনিবার ২৭ জুন, ২০২৬ | ১৩ আষাঢ়, ১৪৩৩

Advertise with us
আপডেট
Advertise with us

কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জাতীয় শোক দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১৫ আগস্ট ২০১৯   |   প্রিন্ট   |   ৫০৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জাতীয় শোক দিবস পালিত

কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে শোক দিবস পালন করা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকালে তার প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন, শোক র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

এ উপলক্ষে বৃহস্পতিবার  ভোরে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিত করেন এবং কালো পতাকা উত্তোলন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ নূরুল হক।

এরপর সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে একটি শোক র‌্যালি বের হয়। স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার,নার্স,মাঠকর্মী,অফিস এর বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী এতে অংশগ্রহণ করেন। র‌্যালি শেষে উপজেলা প্রশাসন কমপ্লেক্সে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ নূরুল হক এর সভাপতিত্বে স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন, আবাসিক মেডিকেল অফিসার ডা. জাকির হোসেন। এতে উপস্থিত ছিলেন, কর্মরত ডাক্তার, নার্স,কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। সভায় বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন বক্তারা।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ নূরুল হক বলেন, বর্তমান সরকার স্বাস্থ্য খাতে ব্যাপক উন্নয়ন করেছেন। সবার নিরলস পরিশ্রমে হাসপাতালের সেবার মান আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে। মানুষের দৌঁড়গড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে সরকার কাজ করে যাচ্ছেন।

মানুষকে সঠিক সেবা দিতে আমরা বদ্ধপরিকর উল্লেখ করে তিনি আরো বলেন, ডেঙ্গুর রোগীদের সেবা দিতে সরকারের নির্দেশনা রয়েছে। আমরা সেই মোতাবেকই রোগীদের সেবা দিয়ে যাচ্ছি।

উল্লেখ্য কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিনামূল্যে অন্তঃবিভাগ এবং বহিঃবিভাগে সেবা দেয়া হয়।এছাড়া রক্তদান কর্মসূচীর আয়োজন করা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মোহাম্মদ নূরুল হক রক্তদান কর্মসূচীর উদ্বোধন করেন।

বৃহস্পতিবার বাদ জোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাঙ্গণের জামে মসজিদে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ১৫ আগস্টে নিহত,তাঁর পরিবারের অন্যান্য সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ মাহফিল আয়োজন করা হয়।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস