বৃহস্পতিবার ১৬ জুলাই, ২০২৬ | ১ শ্রাবণ, ১৪৩৩

Advertise with us
আপডেট
কাউকে আঘাত করতে চাননি শিক্ষামন্ত্রী, বিতর্কিত মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ সাইবার স্পেসে মাদক ব্যবসায় মৃত্যুদণ্ডের বিধান রেখে বিল পাস কুলাউড়া পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা ও সহকারী প্রকৌশলী বদলী সিলেটে অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী-শাশুড়ি পুলিশ হেফাজতে হবিগঞ্জ ও মৌলভীবাজারে বন্যার কবলে অর্ধলক্ষাধিক লোক শাহজালাল মাজারে ৪৭ লাখ টাকার সাথে আরও যা যা মিলল কুলাউড়ায় ফানাই নদীর সেতুর ঝুঁকিপূর্ণ অবস্থা: দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন আগামী মাসে তপশিল, অক্টোবরে ইউপি নির্বাচন: তথ্য উপদেষ্টা সিলেটে বাড়ছে নদীর পানি, বন্যার শঙ্কা ইরানে আজ রাতে আরও ভয়াবহ হামলার হুঁশিয়ারি ট্রাম্পের
Advertise with us

কুলাউড়ায় সদ্য প্রয়াত সাংবাদিক শাকির আহমদের স্মরণে শোকসভা

  |   মঙ্গলবার, ১০ আগস্ট ২০২১   |   প্রিন্ট   |   ৬০৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কুলাউড়ায় সদ্য প্রয়াত সাংবাদিক শাকির আহমদের স্মরণে শোকসভা

নিজস্ব প্রতিবেদক:: সাংবাদিক সমিতি কুলাউড়া উপজেলা ইউনিটের সাংগঠনিক সম্পাদক সদ্য প্রয়াত শাকির আহমদ’র অকাল মৃত্যুতে শোক সভা মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গেল ৬ আগস্ট হৃদরোগে আক্রান্ত হয়ে শাকির আহমেদ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহি… রাজিউন)।

মঙ্গলবার সন্ধ্যায় সাপ্তাহিক কুলাউড়ার সংলাপ পত্রিকার আয়োজনে পৌর মিলনায়তনে মরহুমের স্মরণে শোক সভায় সভাপতিত্ব করেন সাপ্তাহিক কুলাউড়ার সংলাপ পত্রিকার সম্পাদক ও পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ।

প্রধান অতিথির বক্তব্য রাখেন, কুলাউড়া উপজেলা নির্বাহী কমকতা এ টি এম ফরহাদ চৌধুরী, বিশেষ অথিতির বক্তব্য রাখেন, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায়, কুলাউড়া প্রেস ক্লাবের সভাপতি শাকিল রশীদ চৌধুরী, সাধারণ সম্পাদক খালেদ পারভেজ বখস, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সাংবাদিক এম. আতিকুর রহমান আখই, পৌরসভার ৮ নং ওয়ার্ড কাউন্সিলর আাতাউর রহমান চৌধুরী সোহেল, প্রেস ক্লাব কুলাউড়ার সভাপতি আব্দুল আজিজ  ।

সাপ্তাহিক কুলাউড়ার সংলাপ পত্রিকার চীফ রিপোর্টার সাইদুল হাসান সিপনের সঞ্চালনায় এতে আরো বতব্য রাখেন সীমান্তের ডাকের সিনিয়র রিপোর্টার মোক্তাদির হোসাইন, নিউ নেশন প্রতিনিধি সিনিয়র সাংবাদিক এম. মছব্বির আলী, দৈনিক মানবজমিনের প্রতিনিধি আলাউদ্দিন কবির, প্রয়াত শাকিরের চাচাতো ভাই সাংবাদিক এনামুল হক, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সায়হাম রুমেল, সংলাপের স্টাফ রিপোর্টার এম.এ কাইয়ূম।

এছাড়াও এসময় কুলাউড়ার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন ।পরে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস