শুক্রবার ২৩ অক্টোবর, ২০২৬ | ৭ কার্তিক, ১৪৩৩

Advertise with us
আপডেট
মোটর সাইকেল দুর্ঘটনা: হবিগঞ্জ ও সুনামগঞ্জে প্রাণ গেল দুই তরুণের ‘পাপের লাশ বাংলাদেশে আসুক চাই না’ বক্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন সকল সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন প্রভাষক ফাহাদ চৌধুরী জুড়ীতে ছাত্রলীগের মিছিলের পর সাবেক উপজেলা চেয়ারম্যান কিশোর রায় গ্রেপ্তার চা বাগান থেকে হার্ভার্ডে, ২ কোটি টাকার স্কলারশিপ পেলেন শান্তা যাদব রাশিয়ায় সহস্রাধিক ড্রোন ব্যবহার করে ইউক্রেনের হামলা ‘ইশরাক পিস্তল উঁচিয়ে যে দৃশ্যের অবতারণা করেছেন, তা ত্রাসের রাজত্ব’ সেই বিকৃত ভিডিও নিয়ে যা বললেন পরীমনি ইশরাক হোসেনের পদত্যাগের সংবাদ অসত্য, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত ‘যত দ্রুত সম্ভব’ ৬৬৬ কোটি টাকার বকেয়া কর আদায়ের নির্দেশ
Advertise with us

কুলাউড়ায় গার্ল-গাইডসের একদিনের কর্মশালা সম্পন্ন

  |   সোমবার, ০৫ সেপ্টেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ৪২৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কুলাউড়ায় গার্ল-গাইডসের একদিনের কর্মশালা সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি:: বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন কুলাউড়া উপজেলা শাখার বিদ্যালয় ভিত্তিক একদিনের সদস্য প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে

রোববার (৪ সেপ্টেম্বর) কুলাউড়ার অগ্রণী উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী অনুষ্ঠিত কর্মশালায় পাঁচটি বিদ্যালয় অংশগ্রহণ করে।বিদ্যালয়গুলো হলো- লক্ষ্মীপুর মিশন উচ্চ বিদ্যালয়, কর্মধা উচ্চ বিদ্যালয়, শাহসুন্দর উচ্চ বিদ্যালয়, শাহজালাল উচ্চ বিদ্যালয় ও অগ্রণী উচ্চ বিদ্যালয়।

গার্ল গাইডসের দিনব্যাপী একদিনের সদস্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন অগ্রণী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মন্তাজ আলী ও শিক্ষক সঞ্জয় দেবনাথের সঞ্চালনায় কর্মশালার প্রথম পর্বের আলোচনা সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন অগ্রণী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী শেখ তানিয়া আক্তার, পবিত্র গীতা থেকে পাঠ করেন লক্ষ্মীপুর মিশন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী স্নিগ্ধা মল্লিক প্রমি, পবিত্র বাইবেল থেকে পাঠ করেন শিক্ষার্থী সুহানি ধার।

এতে প্রধান অতিথি ছিলেন সুলতানপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমা খানম চৌধুরী। বিশেষ অতিথি গার্ল গাইডস এসোসিয়েশন কুলাউড়া উপজেলা শাখার সম্পাদক আখন্দ জান্নাতুল মাওয়া বেলী, কর্মধা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সেলিনা আক্তার, লক্ষ্মীপুর মিশন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কাজলা রেমা, সাধন যাদব, শাহজালাল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সৈয়দা রেখা বেগম, শাহসুন্দর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাধুরী রানী গোয়ালা প্রমুখ।

বিদ্যালয় ভিত্তিক একদিনের সদস্য প্রশিক্ষণ কর্মশালায় সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অগ্রণী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আফিয়া বেগম। গার্ল গাইডস এর একদিনের সদস্য প্রশিক্ষণ কর্মশালায় পাঁচটি বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।বিজ্ঞপ্তি

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২
৩৪৫৭৮৯
১০১১১১৩৪১৫১৬
১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৯৩০
৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস