বৃহস্পতিবার ২ জুলাই, ২০২৬ | ১৮ আষাঢ়, ১৪৩৩

Advertise with us
আপডেট
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুলাউড়া উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন ভিনির জোড়া গোলে স্কটল্যান্ড বিধ্বস্ত, গ্রুপ সেরা ব্রাজিল আগামী দিনে দেশে চীনের বিপুল বিনিয়োগ দেখা যাবে: বাণিজ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সহায়তা চায় ঢাকা রিসোর্টের ‘৫০১ নম্বর কক্ষ’ নিয়ে মুখ খুললেন মামুনুল হক ঢাকা ও তেহরানের মধ্যে সরাসরি ফ্লাইটের প্রস্তাব ইরানের ইরানের তেল রফতানিতে ৬০ দিনের মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার রাতে সিলেট ছাড়ছেন সারওয়ার, ডিসির দায়িত্বে পিংকি সাহা শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে ৪ দিনেই প্রায় ১৮ লাখ টাকা! বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে পারুলের প্রার্থীতা ঘোষণা
Advertise with us

ওসির মানবিকতায় স্মৃতি হারানো কিশোরী ফিরল স্বজনদের কাছে

  |   সোমবার, ২৬ অক্টোবর ২০২০   |   প্রিন্ট   |   ৬৫৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ওসির মানবিকতায় স্মৃতি হারানো কিশোরী ফিরল স্বজনদের কাছে

নিউজ ডেস্ক:: পাবনার ভাঙ্গুড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ আনোয়ার হোসেনের মানবিকতায় মানসিক ভারসাম্যহীন এক কিশোরী তার স্বজনদের কাছে ফিরল।

সোমবার (২৬ অক্টোবর) রাতে তার স্বজনরা তাকে বাড়ি নিয়ে যান। এর আগে রোববার (২৫ অক্টোবর) গভীর রাতে পাবনার ভাঙ্গুড়া থানা পুলিশের ওসি বড়ালব্রিজ রেল স্টেশনের প্লাটফর্ম থেকে ওই কিশোরীকে উদ্ধার করে থানায় নিরাপত্তা হেফাজতে রেখেছিলেন।

পিতৃহীন এ মানসিক ভারসাম্যহীন কিশোরীর নাম তানিয়া আক্তার (১৫)। সে চাটমোহর উপজেলার রামপুর গ্রামের মৃত মোশারফ হোসেনের মেয়ে। তার মায়ের নাম মালেকা খাতুন।

ভাঙ্গুড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ আনোয়ার হোসেন জানান, রোববার মধ্যরাতে টহল পুলিশ ভাঙ্গুড়া উপজেলার বড়ালব্রিজ রেলস্টেশনের প্লাটফর্মে অজ্ঞাত পরিচয়ের ওই মেয়েটিকে দেখতে পায়। মেয়েটি পুলিশ দেখে এগিয়ে আসে। এ সময় পুলিশ সদস্যরা তার পরিচয় জিজ্ঞেস করলে সে তার নাম তনিয়া বলে জানায়। এর চেয়ে বেশি সে কিছুই বলতে পারেনি। পুলিশ সদস্যরা তখন বুঝতে পারেন মেয়েটির স্মৃতিভ্রম হয়েছে কিম্বা মানসিক ভারসাম্যহীনতায় ভুগছে।

এ বিষয়টি ওসি জানার পর তিনি রাতেই স্টেশনে যান। তিনি মেয়েটিকে উদ্ধার করে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে থানায় নিরাপত্তা হেফাজতে নেন। এরপর তিনি বিভিন্ন থানায় মেসেজ দেয়ার পাশাপাশি মেয়েটির সন্ধান চেয়ে ফেসবুকে স্ট্যাটাস দেন। এতে বিষয়টি অনেকের নজরে আসার পর তারা মেয়েটির পরিবারকে খবর দেন। তার মামা ইসমাইল হোসেন চাটমোহর থানায় যোগাযোগ করেন। সেখানে স্বজনদের পরিচয় নিশ্চিত হওয়ার পর তাদের ভাঙ্গুড়া থানায় পাঠায় চাটমোহর থানা পুলিশ।

মেয়েটির স্বজনরা সোমবার (২৬ অক্টোবর) রাত আটটার দিকে ভাঙ্গুড়া থানায় পৌঁছান। পরে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে তাকে স্বজনদের কাছে তুলে দেন।

মেয়েটির মামা ইসমাইল হোসেন হোসেন জানান, কিছুদিন ধরে তানিয়া মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। তারা পুলিশ তথা ভাঙ্গুড়া থানা পুলিশের ওসির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, পুলিশ তাকে উদ্ধার না করলে অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারতো।

ভাঙ্গুড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ আনোয়ার হোসেন জানান, তিনি মানবিক কারণেই মেয়েটিকে উদ্ধার করে থানায় নিয়ে যান। প্লাটফর্মে সে খারাপ লোকের খপ্পড়ে পড়লে তার বড় ক্ষতি পারতো। তিনি জানান, মেয়েটির স্বজনদের কাছে তাকে তুলে দিতে পেরে তিনি ও তার মানসিকভাবে তৃপ্ত।

ওসির এমন কাজকে ভাঙ্গুড়ার সুধী সমাজ সাধুবাদ জানিয়েছেন। পুলিশ একটি অসহায় মেয়েকে নিরাপদ হেফাজতে নিয়ে স্বজনদের কাছে তুলে দিয়ে একটি মহৎ কাজ করছে বলে অনেকে মন্তব্য করেছেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস