শুক্রবার ২৩ অক্টোবর, ২০২৬ | ৭ কার্তিক, ১৪৩৩

Advertise with us
আপডেট
মোটর সাইকেল দুর্ঘটনা: হবিগঞ্জ ও সুনামগঞ্জে প্রাণ গেল দুই তরুণের ‘পাপের লাশ বাংলাদেশে আসুক চাই না’ বক্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন সকল সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন প্রভাষক ফাহাদ চৌধুরী জুড়ীতে ছাত্রলীগের মিছিলের পর সাবেক উপজেলা চেয়ারম্যান কিশোর রায় গ্রেপ্তার চা বাগান থেকে হার্ভার্ডে, ২ কোটি টাকার স্কলারশিপ পেলেন শান্তা যাদব রাশিয়ায় সহস্রাধিক ড্রোন ব্যবহার করে ইউক্রেনের হামলা ‘ইশরাক পিস্তল উঁচিয়ে যে দৃশ্যের অবতারণা করেছেন, তা ত্রাসের রাজত্ব’ সেই বিকৃত ভিডিও নিয়ে যা বললেন পরীমনি ইশরাক হোসেনের পদত্যাগের সংবাদ অসত্য, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত ‘যত দ্রুত সম্ভব’ ৬৬৬ কোটি টাকার বকেয়া কর আদায়ের নির্দেশ
Advertise with us

ওসমানীতে ডেঙ্গু রোগীদের সকল সেবা ফ্রি দিতে পররাষ্ট্রমন্ত্রীর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ৩১ জুলাই ২০১৯   |   প্রিন্ট   |   ৫৯৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ওসমানীতে ডেঙ্গু রোগীদের সকল সেবা ফ্রি দিতে পররাষ্ট্রমন্ত্রীর নির্দেশ

সিলেট ওসমানী মেডিকেলে কলেজ হাসপাতালে ডেঙ্গুর টেস্ট থেকে শুরু করে সকল চিকিৎসা সেবা ফ্রি দেয়ার নির্দেশ দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের এমপি ড. এ কে আব্দুল মোমেন।

বুধবার সকালে তিনি হাসপাতালের পরিচালককে ফোন করে এ নির্দেশ দেন।

গত ২৪ ঘন্টায় ওসমানী হাসপাতালে ১৪ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। চিকিৎসাধীন থাকা ৬ জন ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন। নতুন ভর্তি হওয়াদের মধ্যে ১ জন শিশু, ৩ জন মহিলা ও ১০ জন পুরুষ।

ওসমানী হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে- হাসপাতালে ডেঙ্গু সনাক্ত করার জন্য এন্টিজেন, এন্টিবডি টেস্ট করার ব্যবস্থা ছিল না। তবে আজ থেকে তা শুরু করা হয়েছে। আর রোগীদের সেবা নিশ্চিত করতে তারা সাধ্যমত চেষ্টা করে যাচ্ছেন।

হাসপাতাল কর্তৃপক্ষ আরো জানায়- ওসমানী হাসপাতালে সর্বপ্রথম ডেঙ্গু আক্রান্ত হয়ে এক রোগী ভর্তি হন গত ৭ জুলাই। এরপর মাঝে-মধ্যে এক-দুজন করে ভর্তি হচ্ছিলেন। এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ওসমানীতে এসেছেন ৫৯ জন। এর মধ্যে এক রোগীর স্বজনরা তাকে নিয়ে গেছেন ঢাকায়। আর ২০ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ফিরেছেন বাড়িতে। বাকি ৩৮ জন এখনও আছেন হাসপাতালে।

সৌজন্যে : সিলেট ভিউ

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২
৩৪৫৭৮৯
১০১১১১৩৪১৫১৬
১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৯৩০
৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস