রবিবার ৩০ আগস্ট, ২০২৬ | ১৫ ভাদ্র, ১৪৩৩

Advertise with us
আপডেট
মুহূর্তে গ্রাস করে শত শত মানুষকে, নিহত বেড়ে ৯৫ সিলেট-ছাতক রেলপথ সংস্কার: মেয়াদ শেষ হলেও কাজ হয়েছে মাত্র ২০ ভাগ গোপনে বিয়ে নিয়ে যা বললেন পূজা চেরী সিলেটের এক কলেজ থেকে ৬ ছাত্রী পেলেন ৭৫ লাখ টাকা করে বৃত্তি গাজীপুর জেলা সাংবাদিক সমিতির সভাপতি অধ্যাপক আবুল হোসেন, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হামজাদের ভারত ও হংকং ম্যাচের কোটি টাকার চুক্তিতে ‘অস্বচ্ছতা’ নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস প্রতিবেশীকে ফাঁসাতে গিয়ে সাড়ে ৩ বছরের মেয়েকে খুন, বাবার মৃত্যুদণ্ড দুই যুবককে ‘নির্যাতন’, কুলাউড়ার বিএনপি নেতাকে বহিষ্কার খুন হওয়া গৃহকর্মী তাহমিনার বয়স নিয়ে ধুম্রজাল: পরিবারের দাবি ১২/১৩, পুলিশ বলছে ১৮
Advertise with us

একনেকে ৮ প্রকল্প অনুমোদন

নিউজ ডেস্ক   |   মঙ্গলবার, ০৩ মার্চ ২০২০   |   প্রিন্ট   |   ৫৮৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

একনেকে ৮ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৮ প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এগুলো বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ১০ হাজার ৪৬৮ কোটি ২৪ লাখ টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে ৫ হাজার ৯৬৪ কোটি ৭৪ লাখ টাকা, বৈদেশিক সহায়তা থেকে ৪ হাজার ৪২৪ কোটি ৮৭ লাখ টাকা এবং বাস্তবায়নকারী সংস্থা থেকে ৭৮ কোটি ৬৩ লাখ টাকা খরচ করা হবে।

মঙ্গলবার (৩ মার্চ) রাজধানীর শেরেবাংলা নগরস্থ এনইসি সম্মেলনকক্ষে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সংবাদকর্মীদের এ বিষয়ে ব্রিফ করেন।

একনেকে অনুমোদিত ৮ প্রকল্পগুলো হলো- স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ‘জরুরি পানি সরবরাহ প্রকল্প’, যার খরচ ধরা হয়েছে ৭৩২ কোটি ৩২ লাখ টাকা এবং ৭৮৬ কোটি ২৭ লাখ টাকার ‘আমিনবাজার ল্যান্ডফিল সম্প্রসারণ ও আধুনিকীকরণ প্রকল্প’। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের শেখপাড়া (ঝিনাইদহ)-শৈলকুপা-লাঙ্গলবাঁধ (শ্রীপুর)-ওয়াপদা মোড় (মাগুরা) জেলা মহাসড়ক প্রশস্ত ও মজবুতকরণ প্রকল্প’, যার ব্যয় ধরা হয়েছে ২৬৭ কোটি ৫৯ লাখ টাকা; ৪০ কোটি ৯৬ লাখ টাকা ব্যয়ে শিল্প মন্ত্রণালয়ের ‘রাজশাহী বিসিক শিল্পনগরী-২ (প্রথম সংশোধিত) প্রকল্প’; ৪৩৩ কোটি ১০ লাখ টাকা ব্যয়ে পানিসম্পদ মন্ত্রণালয়ের ‘পাবনা জেলার বেড়া উপজেলার মুন্সিগঞ্জ থেকে খানপুরা এবং কাজিরহাট থেকে রাজধরদিয়া পর্যন্ত যমুনা নদীর ডান তীর সংরক্ষণ প্রকল্প।

একই মন্ত্রণালয়ের ‘কুড়িগ্রাম জেলার কুড়িগ্রাম সদর, রাজারহাট ও ফুলবাড়ী উপজেলাধীন ধরলা নদীর বন্যা নিয়ন্ত্রণসহ বাম ও ডান তীর সংরক্ষণ প্রকল্প, এ প্রকল্পের খরচ ধরা হয়েছে ৫৯৫ কোটি টাকা। ৫৬৬ কোটি ১২ লাখ টাকা ব্যয়ে ‘পদ্মা নদীর ভাঙন থেকে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার চরবাগডাঙ্গা ও শাজাহানপুর এলাকা রক্ষা প্রকল্প’ এবং রেলপথ মন্ত্রণালয়ের ‘বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু নির্মাণ (প্রথম সংশোধিত) প্রকল্প’।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস