বৃহস্পতিবার ১৬ জুলাই, ২০২৬ | ১ শ্রাবণ, ১৪৩৩

Advertise with us
আপডেট
কাউকে আঘাত করতে চাননি শিক্ষামন্ত্রী, বিতর্কিত মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ সাইবার স্পেসে মাদক ব্যবসায় মৃত্যুদণ্ডের বিধান রেখে বিল পাস কুলাউড়া পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা ও সহকারী প্রকৌশলী বদলী সিলেটে অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী-শাশুড়ি পুলিশ হেফাজতে হবিগঞ্জ ও মৌলভীবাজারে বন্যার কবলে অর্ধলক্ষাধিক লোক শাহজালাল মাজারে ৪৭ লাখ টাকার সাথে আরও যা যা মিলল কুলাউড়ায় ফানাই নদীর সেতুর ঝুঁকিপূর্ণ অবস্থা: দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন আগামী মাসে তপশিল, অক্টোবরে ইউপি নির্বাচন: তথ্য উপদেষ্টা সিলেটে বাড়ছে নদীর পানি, বন্যার শঙ্কা ইরানে আজ রাতে আরও ভয়াবহ হামলার হুঁশিয়ারি ট্রাম্পের
Advertise with us

ঈদ উপলক্ষে চলবে বিশেষ ট্রেন

  |   মঙ্গলবার, ০৬ জুলাই ২০২১   |   প্রিন্ট   |   ৩৭৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ঈদ উপলক্ষে চলবে বিশেষ ট্রেন

নিউজ ডেস্ক:: আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে রাজধানী ঢাকায় কোরবানির পশু আনতে চালু হচ্ছে বিশেষ ট্রেন। বাংলাদেশ রেলওয়ে আগামী ১৭, ১৮ ও ১৯ জুলাই বিশেষ ট্রেন ‘ক্যাটল সার্ভিস’ পরিচালনা করবে।

বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগীয় বাণিজিক কর্মকর্তা শওকত জামিল মোহসি মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করে জানান, ঈদুল আজহাকে কেন্দ্র করে এবার দেশে সব মিলিয়ে ছয়টি ট্রেন চলাচল করবে।

তিনি বলেন, রাজধানীর তেজগাঁও রেলস্টেশনে থামবে কোরবানির পশুবাহী এসব ট্রেন। ঢাকায় হাট শুরু হলেই প্রতিদিন চলবে ৬টি করে ট্রেন। গরু প্রতি খরচ পড়বে ৫০০ টাকা করে।

মহামারি করোনা ও কম খরচ আর নিরাপদে পশু পরিবহনের কথা চিন্তা করে গত বছর থেকে ‘ক্যাটল সার্ভিস’ নামে বিশেষ ট্রেন পরিচালনা করছে বাংলাদেশ রেলওয়ে। গত বছর শুধু পশু পরিবহরেন সুযোগ ছিল ময়মনসিংহ আর জামালপুর অঞ্চলের। এবার এর সঙ্গে যুক্ত হচ্ছে দেশের উত্তরাঞ্চলও। গত বছর শুধু দুটি ট্রেন চলাচল করে।

ঢাকায় কোরবানির হাট শুরুর দিন থেকেই ক্যাটল সার্ভিস চলবে জানিয়ে গতকাল সোমবার রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেন, প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সমন্বয়ে এরই মধ্যে ব্যবসায়ী ও খামারিদের সঙ্গে শুরু হয়েছে আলোচনা।

মন্ত্রী আরো বলেন, এসব পশু আনতে খরচ খুবই কম। চাহিদার ওপর নির্ভর করে আমাদের যে কয়টা ট্রেন দরকার হবে, সেই কয়টা ট্রেন দেওয়া হবে। নিরাপদে পশু পরিবহনে নিয়োজিত থাকবে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস