সোমবার ১৯ অক্টোবর, ২০২৬ | ৩ কার্তিক, ১৪৩৩

Advertise with us
আপডেট
মোটর সাইকেল দুর্ঘটনা: হবিগঞ্জ ও সুনামগঞ্জে প্রাণ গেল দুই তরুণের ‘পাপের লাশ বাংলাদেশে আসুক চাই না’ বক্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন সকল সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন প্রভাষক ফাহাদ চৌধুরী জুড়ীতে ছাত্রলীগের মিছিলের পর সাবেক উপজেলা চেয়ারম্যান কিশোর রায় গ্রেপ্তার চা বাগান থেকে হার্ভার্ডে, ২ কোটি টাকার স্কলারশিপ পেলেন শান্তা যাদব রাশিয়ায় সহস্রাধিক ড্রোন ব্যবহার করে ইউক্রেনের হামলা ‘ইশরাক পিস্তল উঁচিয়ে যে দৃশ্যের অবতারণা করেছেন, তা ত্রাসের রাজত্ব’ সেই বিকৃত ভিডিও নিয়ে যা বললেন পরীমনি ইশরাক হোসেনের পদত্যাগের সংবাদ অসত্য, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত ‘যত দ্রুত সম্ভব’ ৬৬৬ কোটি টাকার বকেয়া কর আদায়ের নির্দেশ
Advertise with us

ঈদে কারাবন্দিদের জন্য তিন দিনের বিশেষ আয়োজন

  |   বৃহস্পতিবার, ০৫ জুন ২০২৫   |   প্রিন্ট   |   ১৭০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ঈদে কারাবন্দিদের জন্য তিন দিনের বিশেষ আয়োজন

কোরবানির ঈদ উপলক্ষে দেশের কারাবন্দিদের জন্য তিন দিনব্যাপী বিশেষ খাবার ও বিনোদনের আয়োজন করেছে কারা কর্তৃপক্ষ। ঢাকাসহ বিভাগের ১৭টি কারাগারে এসব আয়োজনের তদারক করছেন ঢাকা বিভাগের কারা উপমহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) মো. জাহাঙ্গীর কবির।

বৃহস্পতিবার গণমাধ্যমকে দেওয়া এক বিবৃতিতে তিনি জানান, ঈদের আগের দিন কারাগার প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযান, দুস্থ বন্দিদের মধ্যে নতুন পোশাক বিতরণ, কিরাত, আজান, সিরাত ও কুইজ প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।

ঈদের দিন বন্দিদের জন্য পরিবেশিত হবে উন্নতমানের খাবার—দুপুরে থাকবে মুরগির রোস্ট, গরু ও খাসির মাংস, কোমল পানীয়, সালাদ, মিষ্টান্ন, পান-সুপারি। দিনের শুরুতে নাশতায় থাকবে পায়েস ও মুড়ি। এ ছাড়া তিনটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে, যার একটি বন্দিদের জন্য এবং দুটি কারা স্টাফদের জন্য।
ঈদের দিন আত্মীয়স্বজনদের হাতে সুভেনির ও উপহারও পৌঁছে দেওয়া হবে আরপি গেটের মাধ্যমে।

ঈদের দ্বিতীয় দিন আত্মীয়দের পাঠানো খাবার বন্দিদের মধ্যে বিতরণ করা হবে।

তৃতীয় দিন আয়োজন করা হবে “প্রিজন ম্যারাথন-২০২৫”। এতে অংশ নেবেন কর্মকর্তা, কর্মচারী ও সাধারণ মানুষ। পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।

কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের জেলার এ কে এম মাসুদ জানান, বন্দিদের জন্য সকাল থেকে রাত পর্যন্ত খাবার ও আনন্দ আয়োজন থাকবে। একইসঙ্গে সারাদেশের কারাগারগুলোতেও বন্দিদের ঈদের আনন্দে অংশ নিতে সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছেন কারা অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ঢাকা বিভাগের আওতাধীন কারাগারগুলোর মধ্যে রয়েছে: ঢাকা কেন্দ্রীয় কারাগার, কাশিমপুরের চারটি কেন্দ্রীয় কারাগার, মুন্সীগঞ্জ, গাজীপুর, নরসিংদী, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, ফরিদপুর, টাঙ্গাইল, শরীয়তপুর, রাজবাড়ী, মানিকগঞ্জ, মাদারীপুর ও নারায়ণগঞ্জ জেলা কারাগার।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২
৩৪৫৭৮৯
১০১১১১৩৪১৫১৬
১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৯৩০
৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস