রবিবার ২৫ অক্টোবর, ২০২৬ | ৯ কার্তিক, ১৪৩৩

Advertise with us
আপডেট
মোটর সাইকেল দুর্ঘটনা: হবিগঞ্জ ও সুনামগঞ্জে প্রাণ গেল দুই তরুণের ‘পাপের লাশ বাংলাদেশে আসুক চাই না’ বক্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন সকল সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন প্রভাষক ফাহাদ চৌধুরী জুড়ীতে ছাত্রলীগের মিছিলের পর সাবেক উপজেলা চেয়ারম্যান কিশোর রায় গ্রেপ্তার চা বাগান থেকে হার্ভার্ডে, ২ কোটি টাকার স্কলারশিপ পেলেন শান্তা যাদব রাশিয়ায় সহস্রাধিক ড্রোন ব্যবহার করে ইউক্রেনের হামলা ‘ইশরাক পিস্তল উঁচিয়ে যে দৃশ্যের অবতারণা করেছেন, তা ত্রাসের রাজত্ব’ সেই বিকৃত ভিডিও নিয়ে যা বললেন পরীমনি ইশরাক হোসেনের পদত্যাগের সংবাদ অসত্য, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত ‘যত দ্রুত সম্ভব’ ৬৬৬ কোটি টাকার বকেয়া কর আদায়ের নির্দেশ
Advertise with us

ইরানে মার্কিন বাহিনীর চেয়ে আমরা বেশি ক্ষয়ক্ষতি করেছি : ইসরায়েলি মন্ত্রী

  |   বুধবার, ২৫ জুন ২০২৫   |   প্রিন্ট   |   ২২০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ইরানে মার্কিন বাহিনীর চেয়ে আমরা বেশি ক্ষয়ক্ষতি করেছি : ইসরায়েলি মন্ত্রী

ইরানের মূল পারমানবিক স্থাপনা ধ্বংসের যে দাবি মার্কিন সামরিক বাহিনী করেছে, তা প্রত্যাখ্যান করেছেন ইসরায়েলের অর্থমন্ত্রী ও দেশটির কট্টরপন্থি রাজনীতিবিদ বেজালেল স্মোতরিচ। তিনি বলেছেন, ইরানের পরমাণু প্রকল্পের ক্ষয়ক্ষতির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের চেয়ে ইসরায়েলের ‘অবদান’ বেশি।

ইরান পরমাণু বোমা তৈরির দোরগোড়ায় অভিযোগ তুলে গত ১৩ জুন রাজধানী তেহরান ও অন্যান্য এলাকায় বিমান অভিযান শুরু করে ইসরায়েলি বিমান বাহিনী। ইসরায়েলের এ অভিযান শুরুর ১০ দিন পর ২৩ জুন মধ্যরাতে ইসরায়েলের তিনটি পরমাণু স্থাপনায় হামলা চালায় মার্কিন বিমান বাহিনী। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সামরিক কমান্ড এ অভিযানের নাম দিয়েছিল ‘দ্য মিডনাইট হ্যামার’।

‘অপারেশন মিডনাইট হ্যামার’ পরিচালনার একদিন পর ইরান-ইসরায়েলে যুদ্ধবিরতি ঘোষণা করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে তিনি দাবি করেন, ‘অপারেশন মিডনাইট হ্যামার’ অভিযানে ইরানের পরমাণু সক্ষমতার মূলে আঘাত হানা হয়েছে এবং দেশটির আর কখনও পরমাণু প্রকল্প পুনরুজ্জীবিত করতে পারবে না।

বুধবার ইসরায়েলি বেতার সংবাদমাধ্যম কান রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে স্মোতরিচকে ট্রাম্পের এই দাবি প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, “আমার মনে হয় না এটা সঠিক। ইরানের পরমাণু কর্মসূচির কতখানি ক্ষতি হয়েছে— তা এ মুহূর্তে কারোর পক্ষেই বলা সম্ভব নয়। এই হিসেবটা করতে আরও সময় লাগবে।”

“তাছাড়া ইরানের পরমাণু কর্মসূচি ক্ষতিগ্রস্ত করার ক্ষেত্রে ইসরায়েলের অবদান সবেচেয়ে বেশি। আমরা তাদের বিজ্ঞানী, তাদের আর্কাইভ এবং তাদের সক্ষমতাকে ধ্বংস করেছি।”

সাক্ষাৎকারে স্মোতরিচ বলেন, যুদ্ধবিরতি শুরু হওয়ার পর ইরান ও ইসরায়েলের দীর্ঘ বৈরী সম্পর্কে একটি নতুন পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং এই পরিস্থিতিতে ইসরায়েলের উচিত নতুন লক্ষ্য নির্ধারণ করা।

“আমরা এখন সংঘাত বন্ধ রেখেছে এবং সার্বিক পরিস্থিতি বোঝার চেষ্টা করছি। আমাদের এখন নতুন লক্ষ্য নির্ধারণ করা প্রয়োজন এবং সেটি হতে পারে ইরানের ক্ষমতাসীন সরকারকে উচ্ছেদ করা; এবং এক্ষেত্রে আমাদের ইরানের জনগণের সহযোগিতা প্রয়োজন হবে”, বলেন স্মোতরিচ।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২
৩৪৫৭৮৯
১০১১১১৩৪১৫১৬
১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৯৩০
৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস