শুক্রবার ২৩ অক্টোবর, ২০২৬ | ৭ কার্তিক, ১৪৩৩

Advertise with us
আপডেট
মোটর সাইকেল দুর্ঘটনা: হবিগঞ্জ ও সুনামগঞ্জে প্রাণ গেল দুই তরুণের ‘পাপের লাশ বাংলাদেশে আসুক চাই না’ বক্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন সকল সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন প্রভাষক ফাহাদ চৌধুরী জুড়ীতে ছাত্রলীগের মিছিলের পর সাবেক উপজেলা চেয়ারম্যান কিশোর রায় গ্রেপ্তার চা বাগান থেকে হার্ভার্ডে, ২ কোটি টাকার স্কলারশিপ পেলেন শান্তা যাদব রাশিয়ায় সহস্রাধিক ড্রোন ব্যবহার করে ইউক্রেনের হামলা ‘ইশরাক পিস্তল উঁচিয়ে যে দৃশ্যের অবতারণা করেছেন, তা ত্রাসের রাজত্ব’ সেই বিকৃত ভিডিও নিয়ে যা বললেন পরীমনি ইশরাক হোসেনের পদত্যাগের সংবাদ অসত্য, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত ‘যত দ্রুত সম্ভব’ ৬৬৬ কোটি টাকার বকেয়া কর আদায়ের নির্দেশ
Advertise with us

আরব আমিরাতে ঢোকার চেষ্টায় মুরাদ

  |   রবিবার, ১২ ডিসেম্বর ২০২১   |   প্রিন্ট   |   ৩৬৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আরব আমিরাতে ঢোকার চেষ্টায় মুরাদ

নিউজ ডেস্ক:: কানাডায় প্রবেশ করতে না পেরে সংযুক্ত আরব আমিরাতের দুবাই বিমানবন্দরে অবস্থান করছেন তথ্য প্রতিমন্ত্রীর পদ হারানো ডা. মুরাদ হাসান।

তিনি বর্তমানে মধ্যপ্রাচ্যের এ দেশটিতেই থেকে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে একটি সূত্র নিশ্চিত করেছে। তবে যদি ইমিগ্রেশন পেরিয়ে দেশটিতে প্রবেশ করতে না পারেন, সে ক্ষেত্রে তিনি দেশে ফিরে আসতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

এর আগে অশালীন বক্তব্য দিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ হারানো ডা. মুরাদ হাসান কানাডায় ঢুকতে পারেননি বলে জানিয়েছিল উত্তর আমেরিকার দেশটির একটি বাংলা সংবাদমাধ্যম।

নতুন দেশ নামের ওই সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়, মুরাদকে কানাডায় ঢুকতে দেয়নি দেশটির বর্ডার সার্ভিস এজেন্সি। টরন্টোর পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে ফিরিয়ে দেয়া হয়।

এতে আরও বলা হয়, কানাডায় বসবাসরত মুরাদের ঘনিষ্ঠ একাধিক সূত্র ঘটনার সত্যতা স্বীকার করেছে। তবে কানাডার সরকারি সূত্র থেকে এ বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, কানাডা বর্ডার সার্ভিসেস এজেন্সির (সিবিএসএ) সঙ্গে যোগাযোগ করে তাৎক্ষণিক কোনো মন্তব্য জানা যায়নি।

এ বিষয়ে জানতে সিবিএসএর সঙ্গে ই-মেইলে যোগাযোগ করলেও তার কোনো উত্তর পাওয়া যায়নি।

মুরাদকে বহনকারী এমিরেটস এয়ারলাইনসের ফ্লাইট ‘ই-কে ৮৫৮৫’ বৃহস্পতিবার রাত ১টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়ে।

শাহজালাল বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছিলেন, মুরাদ প্রথমে সংযুক্ত আরব আমিরাতের দুবাই যাবেন। সেখান থেকে আরেকটি ফ্লাইটে কানাডা যাবেন।

তিনি আরও জানিয়েছিলেন, মুরাদ হাসানের সঙ্গে তার পরিবারের কাউকে দেখা যায়নি। তিনি একাই কানাডা যাচ্ছেন।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তার নাতনি জাইমা রহমানকে নিয়ে অশালীন মন্তব্যের পর এক চিত্রনায়িকার সঙ্গে মুরাদের অশালীন বক্তব্যের অডিও ফাঁস হয়। এর পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে পদত্যাগ করেন মুরাদ।

সূত্র: নিউজবাংলা

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২
৩৪৫৭৮৯
১০১১১১৩৪১৫১৬
১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৯৩০
৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস