মঙ্গলবার ৩০ জুন, ২০২৬ | ১৬ আষাঢ়, ১৪৩৩

Advertise with us
আপডেট
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুলাউড়া উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন ভিনির জোড়া গোলে স্কটল্যান্ড বিধ্বস্ত, গ্রুপ সেরা ব্রাজিল আগামী দিনে দেশে চীনের বিপুল বিনিয়োগ দেখা যাবে: বাণিজ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সহায়তা চায় ঢাকা রিসোর্টের ‘৫০১ নম্বর কক্ষ’ নিয়ে মুখ খুললেন মামুনুল হক ঢাকা ও তেহরানের মধ্যে সরাসরি ফ্লাইটের প্রস্তাব ইরানের ইরানের তেল রফতানিতে ৬০ দিনের মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার রাতে সিলেট ছাড়ছেন সারওয়ার, ডিসির দায়িত্বে পিংকি সাহা শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে ৪ দিনেই প্রায় ১৮ লাখ টাকা! বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে পারুলের প্রার্থীতা ঘোষণা
Advertise with us

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী

মৌলভীবাজার প্রতিনিধি   |   বুধবার, ০৪ মার্চ ২০২০   |   প্রিন্ট   |   ৬৯৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী

শহরের পশ্চিমবাজারে পিংকি সু-স্টোরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রধানমন্ত্রীর তহবিল থেকে ২ লক্ষ টাকা অনুদান দেওয়া হয়েছে।

বুধবার (৪ মার্চ) দুপুরে স্থানীয় পৌরসভা হলরুমে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ২ লক্ষ টাকার চেক তুলে দেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি নেছার আহমদ।

চেকটি গ্রহণ করেন পিংকি স্টোরের স্বত্ত্বাধিকারী প্রণয় চন্দ্র দাস (মনা রায়) এবং তার ভাইয়েরে মেয়ে পিংকি দাস (পিংকি রায়)।

এ সময় জেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আজিজুর রহমান, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, পৌর মেয়র ফজলুর রহমান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আকিল আহমদ, আজমল হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকবর আলী, সাধারণ সম্পাদক ভিপি সুয়েব আহমদসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত গত ২৮ জানুয়ারি মৌলভীবাজারে শহরের পশ্চিমবাজারে জুতার দোকান- পিংকি স্টোরে অগ্নিকাণ্ডে একই পরিবারের পাঁচজন নিহত হন। ভস্মিভূত হয়ে যায় পরিবারটির আয়ের একমাত্র উৎস- পিংক স্টোর।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস