সোমবার ২৪ আগস্ট, ২০২৬ | ৯ ভাদ্র, ১৪৩৩

Advertise with us
আপডেট
খুন হওয়া গৃহকর্মী তাহমিনার বয়স নিয়ে ধুম্রজাল: পরিবারের দাবি ১২/১৩, পুলিশ বলছে ১৮ রাজধানীর যেসব রুটে চালু হলো ‘মহিলা বাস সার্ভিস’ অভিনেত্রী রিধিকা রিধির মৃত্যুতে প্ররোচনা মামলায় প্রেমিক গ্রেপ্তার ১ এপ্রিল থেকে ৩১ মার্চ অর্থবছর নির্ধারণ সিলেট সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ৮ রোহিঙ্গা ও ৪ ‘দালাল’ আটক বঙ্গবন্ধুর ছবি ফেইসবুকে পোস্ট করে কলেজ শিক্ষক বরখাস্ত ভূমধ্যসগরে নিখোঁজ সন্তানদের অপেক্ষায় মা-বাবা অস্ট্রেলিয়ায় বাংলাদেশের ইতিহাসগড়া টেস্ট জয় প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে ঢাকার দুই শর্ত কুলাউড়ায় গ্রেপ্তার হওয়া জান্নাতুল ফেরদৌস বড়লেখায়ও ছাত্রলীগের মিছিলে অংশ নেন
Advertise with us

সুনামগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল বাবা ও ছেলের, আহত ১

সুনামগঞ্জ প্রতিনিধি   |   বুধবার, ১০ জুলাই ২০১৯   |   প্রিন্ট   |   ১০৭৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সুনামগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল বাবা ও ছেলের, আহত ১

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় বজ্রপাতে পিতা-পুত্র নিহত হয়েছেন।

তারা হলেন- মো. ছাবিদুর চৌধুরী (৪৫) ও তার ছেলে অন্তর চৌধুরী (৬)।

বুধবার (১০ জুলাই) সকালে জামালগঞ্জ সদর ইউনিয়নের কাশিপুর গ্রামে এই হতাহতের ঘটনা ঘটে। একই ঘটনায় ছাবিদুর চৌধুরী’র মেয়ে নৈশী চৌধুরীও (৯) আহত হয়।

স্থানীয়রা জানান, ওইদিন সকাল সাড়ে ১১টার দিকে জামালগঞ্জ সদর ইউনিয়নের কাশিপুর গ্রামের ছাবিদুর চৌধুরী তার ছেলে অন্তর ও মেয়ে নৈশীকে তাদের স্কুল ছুটি শেষে বাড়ি নিয়ে ফিরছিলেন। ফেরার পথে জামালগঞ্জ হেলিপ্যাড মাঠ সংলগ্ন এলাকায় আকস্মিক বজ্রাঘাতে ৩ জনই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু অন্তর চৌধুরীকে মৃত ঘোষণা করেন। নিহত অন্তর জামালগঞ্জ চাইল্ড কেয়ার কিন্ডারগার্টেনের নার্সারি টু’র ছাত্র।

অপরদিকে আশঙ্কাজনক অবস্থা ছাবিদুর চৌধুরীকে সিলেট রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস