সোমবার ২৪ আগস্ট, ২০২৬ | ৯ ভাদ্র, ১৪৩৩

Advertise with us
আপডেট
খুন হওয়া গৃহকর্মী তাহমিনার বয়স নিয়ে ধুম্রজাল: পরিবারের দাবি ১২/১৩, পুলিশ বলছে ১৮ রাজধানীর যেসব রুটে চালু হলো ‘মহিলা বাস সার্ভিস’ অভিনেত্রী রিধিকা রিধির মৃত্যুতে প্ররোচনা মামলায় প্রেমিক গ্রেপ্তার ১ এপ্রিল থেকে ৩১ মার্চ অর্থবছর নির্ধারণ সিলেট সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ৮ রোহিঙ্গা ও ৪ ‘দালাল’ আটক বঙ্গবন্ধুর ছবি ফেইসবুকে পোস্ট করে কলেজ শিক্ষক বরখাস্ত ভূমধ্যসগরে নিখোঁজ সন্তানদের অপেক্ষায় মা-বাবা অস্ট্রেলিয়ায় বাংলাদেশের ইতিহাসগড়া টেস্ট জয় প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে ঢাকার দুই শর্ত কুলাউড়ায় গ্রেপ্তার হওয়া জান্নাতুল ফেরদৌস বড়লেখায়ও ছাত্রলীগের মিছিলে অংশ নেন
Advertise with us

সিলেট ঘুরে বাড়ি ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ গেলো তাদের!

টুডেনিউজ ডেস্ক   |   শনিবার, ১৭ আগস্ট ২০১৯   |   প্রিন্ট   |   ৭৪৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সিলেট ঘুরে বাড়ি ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ গেলো তাদের!

ঈদের ছুটিতে সিলেট ঘুরতে এসেছিলেন তারা। অনায়াসে জাফলং ও বিছানাকান্দিসহ অনেক এলাকা ঘুরলেন। শুধু তাই নয়, ঘুরাঘুরি শেষে তারা বাড়ি ফিরছিলেন। কিন্তু বাড়ি ফেরা হলো না তাদের। পথে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাতে হয়েছে তাদের।

শনিবার ভোররাত সাড়ে ৩টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর শিবপুরে কারারচর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- মিলেনিয়াম বিশ্ববিদ্যালয়ের এমবিএ’র শিক্ষার্থী সাদিয়া আক্তার (২৬), জান্নাত (২৫), আকিব (২৭) এবং নিহত সাদিয়ার স্বামী ইকরাম মিয়া (৩৫)।

বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক শফিকুল ইসলাম।

তিনি জানান, নিহতরা পিকনিক করতে প্রাইভেটকার নিয়ে সিলেটে আসছিলেন। পিকনিক শেষে সিলেট থেকে ঢাকায় ফেরার পথে শিবপুরের কারারচর এলাকায় দুর্ঘটনার কবলে পড়েন তারা।

হাইওয়ে থানা পুলিশের সার্জেন্ট জাকরুল জানান, শিবপুরের কারার চর এলাকায় সিলেটগামী শ্যামলী পরিবহনের একটি বাসের সঙ্গে ঢাকাগামী প্রাইভেটকারটির সংঘর্ষ ঘটে। এ সময় প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই এর তিন জন নিহত হন। পরে হাসপাতালে নেয়ার পর আরেকজনের মৃত্যু হয়।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস