রবিবার ১৬ আগস্ট, ২০২৬ | ১ ভাদ্র, ১৪৩৩

Advertise with us
আপডেট
বঙ্গবন্ধু শেখ মুজিবের ৫১তম শাহাদাত বার্ষিকী আজ ‘যারা আমার স্বামীকে কুপথে নিছে আল্লাহ তুমি তাদের বিচার করিও’, মাজারের ডেগে স্ত্রীর চিঠি জ্বালানি সংকট থেকে বের হওয়ার জন্য সময় দিতে হবে: বাণিজ্যমন্ত্রী চা-শ্রমিকের মজুরি ৫ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাখ্যান, ৫০০ টাকা করার দাবিতে বিক্ষোভ সাত্তার ও সুরাইয়া দম্পতির জানাযায় ঢল, প্রবাস থেকে এসে অংশ নিলেন ছেলে জিয়া, খালেদা জিয়া ও তারেক রহমানের রাজনীতি নিয়ে যা বললেন রুমিন আগামী সপ্তাহেই দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী কাঠমান্ডুর বাংলাদেশ হাউসে মধ্যাহ্নভোজ ও বৈঠক অনুষ্ঠিত বৃহস্পতিবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠক, চূড়ান্ত হবে রাষ্ট্রপতি প্রার্থী অন্যের দৃষ্টিভঙ্গি আপনার চরিত্র নির্ধারণ করে না : প্রভা
Advertise with us

সিলেটে সড়ক দুর্ঘটনায় শিশু নিহতে সড়ক অবরোধ

জৈন্তাপুর প্রতিনিধি   |   রবিবার, ০৯ জুন ২০১৯   |   প্রিন্ট   |   ১০২২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সিলেটে সড়ক দুর্ঘটনায় শিশু নিহতে সড়ক অবরোধ

সিলেটের সারী-গোয়াইনঘাট সড়কে লেগুনা সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে ঘঠনাস্থলে একজন নিহত ও আহত হয়েছেন ৪জন।

জানা যায়, রবিবার সারী-গোয়াইন সড়কের কুরিহাই নামক স্থানে সিএনজি, লেগুনার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৫ সদস্য দুর্ঘটনায় পড়েন। ঘটনাস্থলে মৃত্যুর কোলে ঢলে পড়ে গোয়াইনঘাট উপজেলার আলীরগাঁও ইউনিয়নের লাফনাউট (মইপুর) গ্রামের ইসলাম উদ্দিনের শিশু কন্যা প্রিয়া আক্তার (১২)।

আহতরা হলেন- প্রিয়া আক্তারের মা ফরিদা বেগম (৩৫), সুফিয়ান আহমদ (১৬), রেজওয়ান আহমদ (১২) ও সাফায়াত হোসেন(১০), আহতদের জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

স্বজনদের সাথে আলাপকালে জানা যায়, ইসলাম উদ্দিন পরিবার নিয়ে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার চারখাই এলাকায় বসবাস করে আসছেন বেশ কিছুদিন থেকে ঈদুল ফিতর উদযাপনের জন্য পরিবারের সবাইকে নিয়ে জন্ম মাটির টানে গ্রামের বাড়িতে ছুটে আসেন। আত্মীয়-স্বজনের সাথে ঈদ উদযাপনের পর সিএনজি অটোরিক্সা দিয়ে চারখাইয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় কবলিত হলে এলাকায় শোকের ছায়া নেমে আসে। নাম্বার বিহীন গাড়ী ও অদক্ষ গাড়ী চালকের কারণে প্রতিনিয়ত সারী-গোয়াইনঘাট সড়কে দুর্ঘটনা ঘটলেও স্থানীয় প্রশাসন এবিষয়ে কর্ণপাত না করায় স্থানীয় জনতা সারী-গোয়াইন সড়কের আলীরগাঁও ইউনিয়নের ধর্মগ্রাম এলাকায় সড়ক অবরোধ করে রাখে। (প্রতিবেদন লেখা পর্যন্ত অবরোধ চলছে) এবং প্রিয়ার মৃতদেহ জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পড়ে রয়েছে।

এ ব্যাপারে গোয়াইনঘাট থানা পুলিশের এস আই নাছির উদ্দিনের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ২৪ টুডে নিউজ কে বলেন, এলাকাবাসীর সমন্নয়ে রাস্তার অবরোধ প্রত্যাহারের চেষ্টা চলছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস