রবিবার ২৮ জুন, ২০২৬ | ১৪ আষাঢ়, ১৪৩৩

Advertise with us
আপডেট
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুলাউড়া উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন ভিনির জোড়া গোলে স্কটল্যান্ড বিধ্বস্ত, গ্রুপ সেরা ব্রাজিল আগামী দিনে দেশে চীনের বিপুল বিনিয়োগ দেখা যাবে: বাণিজ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সহায়তা চায় ঢাকা রিসোর্টের ‘৫০১ নম্বর কক্ষ’ নিয়ে মুখ খুললেন মামুনুল হক ঢাকা ও তেহরানের মধ্যে সরাসরি ফ্লাইটের প্রস্তাব ইরানের ইরানের তেল রফতানিতে ৬০ দিনের মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার রাতে সিলেট ছাড়ছেন সারওয়ার, ডিসির দায়িত্বে পিংকি সাহা শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে ৪ দিনেই প্রায় ১৮ লাখ টাকা! বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে পারুলের প্রার্থীতা ঘোষণা
Advertise with us

শ্রীমঙ্গলে লাশবাহী গাড়ী আটকের অভিযোগে সড়ক অবরোধ

নিজস্ব প্রতিনিধি   |   শনিবার, ১৫ জুন ২০১৯   |   প্রিন্ট   |   ১০২১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শ্রীমঙ্গলে লাশবাহী গাড়ী আটকের অভিযোগে সড়ক অবরোধ

শ্রীমঙ্গলে লাশবাহী গাড়ী আটকের অভিযোগে স্থানিয় পরিবহন শ্রমিকরা আজ শনিবার দুপুরে (১১ টা থেকে পৌনে দুই’টা) প্রায় পৌনে ৩ ঘণ্টা ব্যাপি রাস্তা অবরোধের ফলে রাস্তার দুইপাশে আটকা পড়ে শতাধিক পরিবহন যান, সৃষ্টি হয় যানজটের,দুরপাল্লার যাত্রীরা পড়ে চরম বেকায়দায়।

অভিযোগ উঠেছে, মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও হাইওয়ে পুলিশ ফাঁড়ি কর্তৃক মতিগঞ্জের বটের তল নামক এলাকায়  লাশবাহী একটি গাড়ী পৌঁছলে গাড়িটি আটকিয়ে হয়রানি,চাঁদা দাবী এবং চালককে মারধর করে পুলিশ।এর প্রতিবাদে উপজেলার বিভিন্ন স্তরের সাধারন শ্রমিকরা রাস্তায় অবরোধ করেন।

এ ব্যাপারে পরিবহন শ্রমিক ইউনিয়ন এর সাধারণ সম্পাদক শাহাজান মিয়া আমার সিলেটকে জানান,” আমাদের একজন শ্রমিক মতিগঞ্জ এলাকার নাম রুবেল তিনি একজন গাড়ির চালক ছিল সে গতকাল রাতে সিলেট ওসমানী নগরে সড়ক দুর্ঘটনায় মারা যান আজ সকাল সাড়ে ১০টার দিকে একটি পিকআপ ভ্যানে করে তার লাশ গ্রামের বাড়ির দিকে নিয়ে যাচ্ছিল এ সময় লাশ বহনকারি গাড়ি আটকিয়ে সাতগাঁও হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই নান্নু মন্ডল ৫হাজার টাকা চাঁদা দাবী করে ফলে  বিক্ষোব্দ সাধারণ শ্রমিকরা  এই অবরোধ করেছেন। পরে ওসি সাহেবের

আশ্বাসে আমরা তা প্রত্যাহার করেছি”

জানা যায়,ঘটনার প্রেক্ষিতে শ্রীমঙ্গল থানার ওসি আব্দুস ছালেক ও শ্রমিক নেতারা আলাপ আলোচনা করে ফাঁড়ির ইনচার্জ এস আই নান্নু মন্ডলকে বদলির আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করেন।

চাঁদা দাবীর অভিযোগ সংক্রান্ত ব্যাপারে এস আই নান্নু মন্ডল আমার সিলেটকে বলেন,”এটি সম্পুর্ন মিথ্যা অভিযোগ লাশের গাড়ী আটকিয়ে চাঁদা দাবীর প্রশ্নই উঠেনা তা ছাড়া লাশের গাড়ী তো আমি দেখিইনি।”

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস