সোমবার ২৪ আগস্ট, ২০২৬ | ৯ ভাদ্র, ১৪৩৩

Advertise with us
আপডেট
খুন হওয়া গৃহকর্মী তাহমিনার বয়স নিয়ে ধুম্রজাল: পরিবারের দাবি ১২/১৩, পুলিশ বলছে ১৮ রাজধানীর যেসব রুটে চালু হলো ‘মহিলা বাস সার্ভিস’ অভিনেত্রী রিধিকা রিধির মৃত্যুতে প্ররোচনা মামলায় প্রেমিক গ্রেপ্তার ১ এপ্রিল থেকে ৩১ মার্চ অর্থবছর নির্ধারণ সিলেট সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ৮ রোহিঙ্গা ও ৪ ‘দালাল’ আটক বঙ্গবন্ধুর ছবি ফেইসবুকে পোস্ট করে কলেজ শিক্ষক বরখাস্ত ভূমধ্যসগরে নিখোঁজ সন্তানদের অপেক্ষায় মা-বাবা অস্ট্রেলিয়ায় বাংলাদেশের ইতিহাসগড়া টেস্ট জয় প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে ঢাকার দুই শর্ত কুলাউড়ায় গ্রেপ্তার হওয়া জান্নাতুল ফেরদৌস বড়লেখায়ও ছাত্রলীগের মিছিলে অংশ নেন
Advertise with us

শাহপরাণে ইভটিজিংয়ে বাধা দেওয়ায় ভাই-বোনকে ছুরিকাঘাত

নিউজ ডেস্ক   |   শনিবার, ০৩ আগস্ট ২০১৯   |   প্রিন্ট   |   ৭১০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শাহপরাণে ইভটিজিংয়ে বাধা দেওয়ায় ভাই-বোনকে ছুরিকাঘাত

সিলেট শহরতলীর খাদিমপাড়া ইউনিয়নের শাহপরাণ এলাকায় দোকানের সামনে বসে ইভটিজিংয়ে বাধা দেওয়ায় ভাই-বোনকে ছুরিকাঘাত করে আহত করেছে বখাটেরা। গত শুক্রবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় শনিবার বিকেল ৩টা পর্যন্ত থানায় মামলা হয়নি বলে জানিয়েছেন শাহপরাণ থানার ওসি আবদুল কাইয়ূম চৌধুরী।

আহতরা হলেন- শাহপরাণ এলাকার সুবর্ণা বেগম (৩০) ও তার ভাই মিটুন আহমদ (২০)।

স্থানীয় লোকজন জানান, শাহপরাণ এলাকায় মিটুনের দোকানের সামনে বসে স্কুলগামী মেয়েদের উত্যক্ত করতো প্রতিবেশি এনাম মিয়াসহ আরো কয়েকজন যুবক। এর প্রতিবাদ করেন মিটুন ও তার ভাই জাহিদ। এর জের ধরে গত শুক্রবার জাহিদকে রাস্তায় পেয়ে মারধর করে এনাম।

শুক্রবার রাত ১০টার দিকে মারধরের বিচার চাইতে এনামের বাড়ির উদ্দেশে রওনা হন মিটুন ও তার বোন সুবর্ণা। বিচার দিতে বাড়ি যাচ্ছে শুনে এনাম রাস্তায় দুজনকে ছুরিকাঘাত করে। পরে গুরুতর আহতাবস্থায় তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

শাহপরাণ থানার ওসি আবদুল কাইয়ূম চৌধুরী জানান, দোকানের সামনে বসা নিয়ে এনাম মিটুন ও তার বোনকে ছুরিকাঘাত করেছে বলে খবর পেয়েছি। কিন্তু তাদের পক্ষ থেকে শনিবার বিকেল পর্যন্ত কেউ অভিযোগ দেননি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস