সোমবার ২৪ আগস্ট, ২০২৬ | ৯ ভাদ্র, ১৪৩৩

Advertise with us
আপডেট
খুন হওয়া গৃহকর্মী তাহমিনার বয়স নিয়ে ধুম্রজাল: পরিবারের দাবি ১২/১৩, পুলিশ বলছে ১৮ রাজধানীর যেসব রুটে চালু হলো ‘মহিলা বাস সার্ভিস’ অভিনেত্রী রিধিকা রিধির মৃত্যুতে প্ররোচনা মামলায় প্রেমিক গ্রেপ্তার ১ এপ্রিল থেকে ৩১ মার্চ অর্থবছর নির্ধারণ সিলেট সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ৮ রোহিঙ্গা ও ৪ ‘দালাল’ আটক বঙ্গবন্ধুর ছবি ফেইসবুকে পোস্ট করে কলেজ শিক্ষক বরখাস্ত ভূমধ্যসগরে নিখোঁজ সন্তানদের অপেক্ষায় মা-বাবা অস্ট্রেলিয়ায় বাংলাদেশের ইতিহাসগড়া টেস্ট জয় প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে ঢাকার দুই শর্ত কুলাউড়ায় গ্রেপ্তার হওয়া জান্নাতুল ফেরদৌস বড়লেখায়ও ছাত্রলীগের মিছিলে অংশ নেন
Advertise with us

যৌন রোগের ওষধু বিক্রি করে লোকসানে সোনাক্ষি

বিনোদন ডেস্ক   |   শনিবার, ০৩ আগস্ট ২০১৯   |   প্রিন্ট   |   ৭১২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

যৌন রোগের ওষধু বিক্রি করে লোকসানে সোনাক্ষি

এস, ই, এক্স- সেক্স। তিন অক্ষরের শব্দটি নিয়েই যত গোলমাল। এই শব্দ মানেই ‘নিষিদ্ধ’ গন্ধ। এ শব্দ প্রকাশ্যে উচ্চারণ করা যায় না। বাচ্চাদের সামনে কখনোই নয়। গুরুজনের সামনে মুখ ফস্কে যদি বেরিয়েও যায়, সবার মুখ ঘুরে যাবে অন্যদিকে! এটাই এ সমাজের নিয়ম।

সেই ‘সেক্স’ নিয়েই যত গোল বেদী পরিবারে। বাপমরা মেয়ে বেবি বরাবরই তার মামার ভক্ত। মামা ইউনানি হাকিম, সেক্স ক্লিনিক চালায়। সেখানে মাঝে মধ্যেই ঢুকে পড়ে ছোট্ট ভাগনি। একদিন সাইনবোর্ড লিখিয়ে সেক্সের ভুল বানান লিখে আনে। মামাকে সবার সামনে বানান শুধরে দেয় বেবি। দেখে রাগে ফেটে পড়ে বেবির মা।

মারা যাওয়ার আগে মামা তার প্রিয় ভাগগির নামে লিখে দিয়ে যায় সেই সেক্স ক্লিনিক, ‘খানদানি শফাখানা’। প্রথম থেকেই সেই ক্লিনিক নিয়ে আপত্তি ছিল বেবির মায়ের। তাকে না জানিয়েই ক্লিনিকে গিয়ে বসতে শুরু করে বেবি। সেক্স ক্লিনিক চালাবে একটি মেয়ে- এ সমাজ সেটা মেনে নিতে অপারগ।

ফলে ঘরে-বাইরে সংঘাতের মুখে পড়ে বেবি। শেষে ডাক্তারি বা হেকিমি পাস না করেও ক্লিনিক চালানোয় তাকে জেলে যেতে হয়।

এমনই এক গল্পে পরিচালক শিল্পী দাশগুপ্ত নির্মাণ করেছেন ‘খানদানি শফাখানা’। এখানে বেবি চরিত্রে অভিনয় করেছেন সোনাক্ষি সিনহা। তবে ২৬ জুলাই মুক্তি পাওয়া ছবিটি মুখ থুবড়ে পড়েছে বক্স অফিসে।

নিজের সেরা অভিনয় দিয়েও সোনাক্ষি ব্যবসার মুখ দেখাতে পারেননি ছবিটিকে। বরুণ শর্মা, অন্নু কাপুর, কুলভূষণ খারবান্দার মাপমতো অভিনয়ও জলে গেল। র‌্যাপস্টার বাদশাকে এনে চমক দিতে চেয়েছেন পরিচালক। কিন্তু তাও দাগ কাটতে পারেনি। কলকাতার রাজেশ শর্মাকে বিচারকের ভূমিকায় দেখা গেছে।

সবাই ছবিটির ভরাডুবির জন্য পরিচালনার দুর্বলতাকেই দায়ী করছেন। পরিচালক যৌনতা নিয়ে সচেতনতা প্রকাশ করতে গিয়ে খেই হারিয়ে ফেলেছেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস