সোমবার ২০ জুলাই, ২০২৬ | ৫ শ্রাবণ, ১৪৩৩

Advertise with us
আপডেট
কুলাউড়া সেন্ট্রাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সার্ভিসেস’র উদ্বোধন চাঁদপুরে আখ চাষে আগ্রহ বাড়ছে, আধুনিক জাত ও জৈব সার ব্যবহারের পরামর্শ ত্রিপুরা পল্লীতে ভাঙন: দুই বছরেও নেই সংস্কারের উদ্যোগ সিলেটে হাসপাতালে জনতার হাতে ২ নারী আটক সিলেট-ঢাকা রুটে চালু হচ্ছে বিরতিহীন ট্রেন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’ বাংলাদেশ ফুটবল দলকে শুভকামনা জানালেন আর্জেন্টিনার সাবেক অধিনায়ক রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে হঠাৎ অসুস্থ বিএনপি মহাসচিব হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি, চরম ঝুঁকিতে বৈশ্বিক জ্বালানি সরবরাহ কাউকে আঘাত করতে চাননি শিক্ষামন্ত্রী, বিতর্কিত মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ সাইবার স্পেসে মাদক ব্যবসায় মৃত্যুদণ্ডের বিধান রেখে বিল পাস
Advertise with us

নবিজিকে (সা.) ইহুদির বিষ প্রয়োগ, তারপর যা ঘটেছিল

  |   মঙ্গলবার, ১৭ জুন ২০২৫   |   প্রিন্ট   |   ৩৭৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নবিজিকে (সা.) ইহুদির বিষ প্রয়োগ, তারপর যা ঘটেছিল

নবিজি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) মদিনায় হিজরতের পর মদিনার ইহুদিদের সাথে মৈত্রী গড়ে তোলার চেষ্টা করেছিলেন। মক্কার মুশরিকদের বিরুদ্ধে মদিনার মুসলমান ও ইহুদিদের ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছিলেন। মদিনার ইহুদিদের সঙ্গে তিনি একটি চুক্তিও করেছিলেন, যা মদিনা সনদ নামে পরিচিত।

কিন্তু ইহুদিরা নবিজিকে (সা.) সহযোগিতা করেনি। বরং তারা নবিজিকে (সা.) শত্রু জ্ঞান করতে শুরু করে। তারা চুক্তি ভঙ্গ করে, মক্কার মুশরিকদের চক্রান্তে যোগ দেয় এবং বিভিন্নভাবে নবিজি (সা.) ও মুসলমানদের ক্ষতি করতে তৎপর হয়। নবিজিকে (সা.) হত্যা করার চেষ্টাও করে। ফলে মুসলমানদের সাথে মদিনার ইহুদিদের বেশ কয়েকটি যুদ্ধ সংঘটিত হয় এবং প্রতিটি যুদ্ধেই ইহুদিরা পরাজিত হয়।

সপ্তম হিজরিতে মুসলমানরা ইহুদিদের সর্বশেষ ও শক্তিশালী ঘাঁটি খায়বার আক্রমণ করে। খায়বারের যুদ্ধেও ইহুদিরা পরাজিত হয়ে মুসলমানদের সাথে চুক্তি করতে বাধ্য হয়।

খায়বারে ইহুদিদের পরাজয়ের পর এক ইহুদি নারী বিষপ্রয়োগ করে নবিজিকে (সা.) হত্যা করার চেষ্টা করে।

ইহুদি গোত্রগুলোর শত্রুতা ও তাদের সাথে বেশ কয়েকটি যুদ্ধ সংঘটিত হওয়ার পরও নবিজি (সা.) বেসামরিক ইহুদিদের সাথে ভালো আচরণ করতেন। তাদের বাসায় খাবার পাঠাতেন, তারা কোনো খাবার পাঠালে তা গ্রহণও করতেন। খায়বারের বিজয়ের পর এক ইহুদি নারী ছাগলের মাংস পাঠালে নবিজি (সা.) অন্যান্য সময়ের মতোই ওই মাংস গ্রহণ করেছিলেন। কিন্তু কিছু মাংস খেয়ে তিনি বুঝতে পারেন ওই মাংসে ভয়ংকর বিষ মেশানো আছে, যার কিছু ইতোমধ্যে তার ভেতরেও চলে গেছে। আল্লাহর সিদ্ধান্ত অনুযায়ী বিষের প্রভাবে নবিজির (সা.) মৃত্যু হয়নি। কিন্তু ওই বিষের প্রভাব মৃত্যু পর্যন্ত তার শরীরে রয়ে গিয়েছিল।

আরও জানতে ক্লিক করুণ: বেশিরভাগ জিন্স নীল হওয়ার কারণ কি?

আনাস (রা.) থেকে বর্ণিত তিনি বলেন, একবার এক ইহুদি নারী আল্লাহর রাসুলের (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) কাছে বিষ মেশানো ছাগলের মাংস নিয়ে এলো। তিনি তা থেকে কিছু খেলেন এবং বুঝতে পারলেন খাবারে বিষ আছে।

ওই নারীকে আল্লাহর রাসুলের (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) কাছে নিয়ে আসা হলো। তিনি তাকে এ বিষয়ে জিজ্ঞেস করলে সে বললো, আমি আপনাকে মেরে ফেলতে চেয়েছিলাম। আল্লাহর রাসুল (সা.) বললেন, আল্লাহ এ ব্যাপারে তোমাকে ক্ষমতা দেননি।

সাহাবিরা নবিজিকে জিজ্ঞাসা করলেন, আমরা কি তাকে হত্যা করবো? নবিজি (সা.) বললেন, না।

আনাস (রা.) বলেন, এরপর থেকে আল্লাহর রাসুলের (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) আলজিভ ও তালুতে আমি ওই বিষের প্রভাব দেখতে পেতাম। (সহিহ মুসলিম: ৫৫১৭)

ইহুদি নারীর দেওয়া এই বিষাক্ত খাবারের প্রভাবে নবিজির (সা.) শারীরিক যন্ত্রণাও হতো। মৃত্যু পূর্ববর্তী অসুস্থতার সময়ও তিনি ওই বিষের যন্ত্রণা অনুভব করেছিলেন। উম্মুল মুমিনীন আয়েশা (রা.) থেকে বর্ণিত তিনি বলেন, আল্লাহর রাসুল (সা.) যে রোগে ইন্তিকাল করেছেন, সে রোগে আক্রান্ত হওয়ার পর একদিন বলেছিলেন, আয়েশা! খায়বারে বিষ-মিশ্রিত যে খাবার আমি খেয়েছিলাম, আমি সব সময় তার যন্ত্রণা অনুভব করি। আর এখন মনে হচ্ছে, আমার শিরাগুলো ওই বিষের ক্রিয়ায় ফেটে যাচ্ছে। (সহিহ বুখারি: ৪৪২৮)

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস