মঙ্গলবার ৯ জুন, ২০২৬ | ২৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩

Advertise with us
Advertise with us

কুলাউড়ায় সড়ক দূর্ঘটনায় নিহত ২, আহত ৪

নিউজ ডেস্ক   |   বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০১৯   |   প্রিন্ট   |   ৯৪৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কুলাউড়ায় সড়ক দূর্ঘটনায় নিহত ২, আহত ৪

কুলাউড়া উপজেলার জুড়ী রোডে বৃহস্পতিবার সন্ধ্যার পর যাত্রীবাহী সিএনজির সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১ শিশুসহ ২জন নিহত ও ৪ জন আহত হয়েছে।

জানা যায়, কুলাউড়া থেকে বালু ভর্ত্তি একটি ট্রাক জুড়ী যাওয়ার পথে পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা এক যাত্রীবাহী সিএনজি গাড়ীর সাথে উত্তর কুলাউড়া এলাকায় মুখোমুখি সংঘর্ষ ঘটে। সংঘর্ষে সিএনজি গাড়ী দুমড়ে-মুচড়ে যায় ও গাড়ীর চালকসহ ৬জন গুরুতর আহত হয়। দুর্ঘটনার পর পর কুলাউড়া ফায়ার ব্রিগেড ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে কুলাউড়া উপজেলা হাসপাতালে নিয়ে যায়। পরে হাসপাতালের কর্তব্যরত ডাক্তার আহতদের মধ্যে কমলগঞ্জ উপজেলার হরিপুর নিবাসী নিতাই পালের মেয়ে সোনালি পাল (৮) কে মৃত ঘোষনা করেন এবং নিহতের বাবা নিতাই পাল (৪০),তার স্ত্রী জুমা পাল (৩৫),অপর যাত্রী জুড়ী উপজেলার পশ্চিম বাছিরপুর নিবাসী আলী হোসেন (২০) ও কুলাউড়া উপজেলার দক্ষিনবাজার নিবাসী শামীমা (৪০) এবং সিএনজি চালক জুড়ী উপজেলার আমতৈল নিবাসী শাকিলসহ ৫জনকে আশংকাজনক অবস্থায় মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে প্রেরন করেন।

আহতদের মধ্যে মহিলা যাত্রী কুলাউড়া উপজেলার দক্ষিনবাজার নিবাসী শামীমা বেগম (৪০) পথিমধ্যে মারা গেছেন বলে সর্বশেষ খবরে জানা গেছে। অপরদিকে ঘাতক ট্রাক চালক পালিয়ে গেছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস