মঙ্গলবার ১৬ জুন, ২০২৬ | ২ আষাঢ়, ১৪৩৩

Advertise with us
Advertise with us

কুলাউড়ায় ভিডিও অ্যান্ড ফটোগ্রাফি অ্যাসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা

  |   বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   ৪৯৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কুলাউড়ায় ভিডিও অ্যান্ড ফটোগ্রাফি অ্যাসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা

কুলাউড়ায় আলোকচিত্র ও ভিডিওগ্রাফি পেশায় যুক্ত ব্যক্তিদের নিয়ে গঠিত হয়েছে ‘সাজ ভিডিও অ্যান্ড ফটোগ্রাফি অ্যাসোসিয়েশনের’ ২১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি। সম্প্রতি শহরের একটি রেস্টুরেন্টে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে নতুন কমিটি ঘোষণা ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

নব নির্বাচিত সভাপতি সবুজ আহমদের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক সুমন আচার্যের সঞ্চালনায় অনুষ্ঠানে কুলাউড়ার ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেন।

নবনির্বাচিত কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন সাধারণ সম্পাদক আতিকুর রহমান দুলু, সহসভাপতি: রুমন সূত্রধর, সহ-সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহীদ, অর্থ সম্পাদক শাহিন সানি, প্রচার সম্পাদক রুহুল আমিন রাজ্জাক, সহ-প্রচার সম্পাদক ইমাদ হোসেন, দপ্তর সম্পাদক জাকির আহমেদ, সহ-দপ্তর সম্পাদক শাওন আহমেদ, সাংস্কৃতিক সম্পাদক জয় মালাকার, ক্রীড়া সম্পাদক মিতুল দেব, আইটি সম্পাদক সুমিত মল্লিক।

নবনির্বাচিত নেতারা জানিয়েছেন, তারা এই অ্যাসোসিয়েশনকে ব্যবহার করে সদস্যদের অধিকার সংরক্ষণ, পেশাগত মানোন্নয়ন এবং কুলাউড়ার সংস্কৃতি ও ঐতিহ্যকে ক্যামেরাবন্দি করার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে চান।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস