রবিবার ১৬ আগস্ট, ২০২৬ | ১ ভাদ্র, ১৪৩৩

Advertise with us
আপডেট
বঙ্গবন্ধু শেখ মুজিবের ৫১তম শাহাদাত বার্ষিকী আজ ‘যারা আমার স্বামীকে কুপথে নিছে আল্লাহ তুমি তাদের বিচার করিও’, মাজারের ডেগে স্ত্রীর চিঠি জ্বালানি সংকট থেকে বের হওয়ার জন্য সময় দিতে হবে: বাণিজ্যমন্ত্রী চা-শ্রমিকের মজুরি ৫ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাখ্যান, ৫০০ টাকা করার দাবিতে বিক্ষোভ সাত্তার ও সুরাইয়া দম্পতির জানাযায় ঢল, প্রবাস থেকে এসে অংশ নিলেন ছেলে জিয়া, খালেদা জিয়া ও তারেক রহমানের রাজনীতি নিয়ে যা বললেন রুমিন আগামী সপ্তাহেই দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী কাঠমান্ডুর বাংলাদেশ হাউসে মধ্যাহ্নভোজ ও বৈঠক অনুষ্ঠিত বৃহস্পতিবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠক, চূড়ান্ত হবে রাষ্ট্রপতি প্রার্থী অন্যের দৃষ্টিভঙ্গি আপনার চরিত্র নির্ধারণ করে না : প্রভা
Advertise with us

কুলাউড়ায় জয়পাশা গ্রামবাসীর ব্যানারে ধর্ষণ বিরোধী বিক্ষোভ মিছিল

  |   শুক্রবার, ০৯ অক্টোবর ২০২০   |   প্রিন্ট   |   ১১৩০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কুলাউড়ায় জয়পাশা গ্রামবাসীর ব্যানারে ধর্ষণ বিরোধী বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক:: সিলেট এমসি কলেজে গৃহবধূ গণধর্ষণ ও নোয়াখালীর বেগমগঞ্জে বিবস্ত্র করে বর্বরোচিত নারী নির্যাতনসহ সাম্প্রতিক বিভিন্ন গণধর্ষণ ও নারী নির্যাতন-নিপীড়নের প্রতিবাদে কুলাউড়া জয়পাশা গ্রামবাসীর ব্যানারে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (০৯অক্টোবর) জুমার নামাজ শেষে ষ্টেশন রোড থেকে শুরু করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌমুহনী চত্তরে এক বিক্ষোভ সমাবেশ করে তারা।

এ-সময় বক্তারা বলেন, গত কয়েকদিনে বেশ কয়েকটি ধর্ষণের স্বীকার হয়েছে সারাদেশে। নোয়াখালীতে বিবস্ত্র করে এবং  সিলেটের মুরারি চাঁদ কলেজ এলাকায় স্বামীর সঙ্গে বেড়াতে গিয়ে একজন নারী গণধর্ষণের শিকার হন। সমাজে সাধারণত যেসব অন্যায়-অপকর্ম ও অপরাধমূলক কর্মকাণ্ড ঘটে, তার মধ্যে নিকৃষ্ট ও ঘৃণ্য হচ্ছে ধর্ষণ।

বিক্ষোভ সমাবেশে, কুলাউড়া পৌরসভার সাবেক কাউন্সিলর জহিরুল ইসলাম খাঁন (খসরু) এর সভাপতিত্বে ও সংগঠক শেখ ওয়াহিদুল ইসলাম আমানের সঞ্চালনায় উপস্থিত ও বক্তব্য রাখেন, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির যুগ্ম সম্পাদক ও অনলাইন জার্নালিস্ট সোস্যাল সোসাইটির উপদেষ্টা সাংবাদিক এম. আতিকুর রহমান আখই, বিশিষ্ট ক্রীড়া সংগঠক বেলায়েত হোসেন লাভলু, কুলাউড়া মুক্ত স্কাউট গ্রুপের সম্পাদক মোঃ সামসুদ্দিন বাবু, ছাত্র নেতা মাসুদ রানা, সেলফ_লেস অর্গানাইজেশন জয়পাশার সাধারণ সম্পাদক ছাত্রনেতা ও সংগঠক সৈয়দ নাইম আহমদ, সংগঠক মুহিত আলম, কুলাউড়া পৌরতালামীযের সভাপতি আব্দুল মুবিন জিহাদী, ব্যবসায়ী মোজাহিদুর রহমান, এমএ হোসেন, বিক্ষোভ মিছিল ও সমাবেশের উদ্যোক্তা প্রিন্স এমদাদ ও শহিদুল ইসলাম তৌহিদ প্রমুখ। এছাড়াও জয়পাশা গ্রামের অনেকেই উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা আরো বলেন, সারাদেশে যে ধর্ষণ শুরু হয়েছে তা থেকে আমরা বাঁচতে চাই। আমরা ধর্ষকের শাস্তি চাই, আমাদের দাবী একটাই এ বাংলায় ধর্ষকের ঠায় নাই।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস