শুক্রবার ১৪ আগস্ট, ২০২৬ | ৩০ শ্রাবণ, ১৪৩৩

Advertise with us
আপডেট
বৃহস্পতিবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠক, চূড়ান্ত হবে রাষ্ট্রপতি প্রার্থী অন্যের দৃষ্টিভঙ্গি আপনার চরিত্র নির্ধারণ করে না : প্রভা ভারত সিরিজ নিয়ে এখনও আশাবাদী বিসিবি চার সন্তান বিদেশে, নিজ ঘরে গৃহকর্মীসহ ব্যবসায়ী দম্পতি খুন রাত ৮টার মধ্যে বন্ধ মার্কেট-শপিংমল, ৭টায় নেভাতে হবে আলোকিত বিলবোর্ড কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে নিহত তারা মিয়ার মরদেহ হস্তান্তর রাষ্ট্রপতি হচ্ছেন ফখরুল, বিএনপির মহাসচিবের দায়িত্ব পাচ্ছেন রিজভী ঢাকা-সিলেট মহাসড়কে আবারও দুর্ঘটনা, এবার প্রাণ ঝরল ৩ জনের সিলেটে এসএসসিতে ফল বিপর্যয়, ৫ বছরের মধ্যে পাসের হার সবচেয়ে কম ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীর তালিকায় মাদক মামলায় সাজাপ্রাপ্ত ব্যক্তির নাম
Advertise with us

কাল মৌলভীবাজার বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে আসছেন দুই মন্ত্রী

নিজস্ব প্রতিনিধি   |   মঙ্গলবার, ১৬ জুলাই ২০১৯   |   প্রিন্ট   |   ৮৪৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কাল মৌলভীবাজার বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে আসছেন দুই মন্ত্রী

সিলেটের চার জেলার বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে আসছেন দুইা মন্ত্রী। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান এমপি এবং পানিসম্পদ মন্ত্রনালয়ের উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এমপি দুইদিন সিলেটে অবস্থান করবেন। তাদের সাথে আসবেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের সিনিয়র সচিব শাহ্ কামাল। এছাড়াও বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ থাকবেন এই সফরে।

আগামী ১৭ ও ১৮ জুলাই সিলেট জেলার মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ জেলায় জেলায় বন্যা কবলিত এলাকা পরিদর্শনের পাশপাশি ত্রাণ বিতরণ করবেন তাঁরা।

বিষয়টি নিশ্চিত করেছেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ বিন হাসান। তিনি বলেন- ‘দুই মন্ত্রীর সাথে সচিব, ডিডিসহ গুরুত্বপূর্ণ বিভাগের বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তারা সাথে থাকবেন।’

১৭ জুলাই বুধবার ঢাকা থেকে মৌলভীবাজারের উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন তাঁরা। ওইদিন সকালে মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার বিভিন্নস্থান পরিদর্শন করবেন ও ত্রাণ বিতরণ করবেন। পরে বিকেলে সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার বিভিন্ন বন্যা কবলিত স্থান পরির্দশন এবং ত্রাণ বিতরণ করবেন। একই দিন সন্ধ্যায় সিলেট জেলার বিভিন্ন এলাকা পরিদর্শ ও ত্রাণ বিতরণ শেষে রাত ৮টার দিকে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে মতবিনিময় করবেন। ওইদিন সিলেট সার্কিট হাউজে রাত্রীযাপন করবেন তাঁরা।

পরদিন ১৮ জুলাই সিলেট থেকে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার উদ্দেশ্য রওনা দেবেন। সেখানে সকাল সাড়ে ১০টার দিকে বন্যাদুর্গত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ শেষে বেলা ১২টার দিকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস