রবিবার ১৬ আগস্ট, ২০২৬ | ১ ভাদ্র, ১৪৩৩

Advertise with us
আপডেট
বঙ্গবন্ধু শেখ মুজিবের ৫১তম শাহাদাত বার্ষিকী আজ ‘যারা আমার স্বামীকে কুপথে নিছে আল্লাহ তুমি তাদের বিচার করিও’, মাজারের ডেগে স্ত্রীর চিঠি জ্বালানি সংকট থেকে বের হওয়ার জন্য সময় দিতে হবে: বাণিজ্যমন্ত্রী চা-শ্রমিকের মজুরি ৫ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাখ্যান, ৫০০ টাকা করার দাবিতে বিক্ষোভ সাত্তার ও সুরাইয়া দম্পতির জানাযায় ঢল, প্রবাস থেকে এসে অংশ নিলেন ছেলে জিয়া, খালেদা জিয়া ও তারেক রহমানের রাজনীতি নিয়ে যা বললেন রুমিন আগামী সপ্তাহেই দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী কাঠমান্ডুর বাংলাদেশ হাউসে মধ্যাহ্নভোজ ও বৈঠক অনুষ্ঠিত বৃহস্পতিবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠক, চূড়ান্ত হবে রাষ্ট্রপতি প্রার্থী অন্যের দৃষ্টিভঙ্গি আপনার চরিত্র নির্ধারণ করে না : প্রভা
Advertise with us

কাউকে সমর্থন করিনি,নেত্রীর ক্ষুদে বার্তায় প্রার্থীতা প্রত্যাহার করেছি, তোফায়েল

মৌলভীবাজার প্রতিনিধি   |   সোমবার, ১১ নভেম্বর ২০১৯   |   প্রিন্ট   |   ৮০৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কাউকে সমর্থন করিনি,নেত্রীর ক্ষুদে বার্তায় প্রার্থীতা প্রত্যাহার করেছি, তোফায়েল

জেলার কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের কাউন্সিলে সাধারণ সম্পাদক প্রার্থী ও সদ্য সাবেক উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক দুইবারের ইউপি চেয়ারম্যান আব্দুল মোক্তাদির তোফায়েল বলেছেন, ‘জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আ’লীগের রাজনীতি করি,উনার কর্মী হয়ে সারাজীবন কাজ করে আসছি,আজীবন কর্মী হয়ে পাশে থাকবো। পদ-পদবীর জন্য রাজনীতি করি না,করলে কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ নেত্রীর কাছে পদের জন্য দৌঁড়ঝাঁপ করতাম।

সোমবার (১১ নভেম্বর) বিকেলে কুলাউড়ার কর্মরত গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময়কালে তিনি বলেন, গত রোববার ১০ নভেম্বরের উপজেলা আ’লীগের কাউন্সিল শেষে কেন্দ্রীয় আওয়ামলীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও মিসবাহ উদ্দিন সিরাজের উপস্থিতিতে জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক একটি কমিটি ঘোষণা করেন। সেই কমিটিতে আমাকে সদস্য পদে রাখা হয়েছে। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ‘আমার বাবা মরহুম আব্দুর রহিম মৌলভীবাজার জেলা মহকুমা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সহ সভাপতি ও কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন। বঙ্গবন্ধুর ডাকে সারা দিয়ে তিনি সারাজীবন আওয়ামীলীগের রাজনীতি করে গেছেন। ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের সময় আমরা ভারতের কৈলাশহরের বাবু বাজার ক্যাম্পে স্বপরিবারে অবস্থান করি। বাবার দেখানো পথেই বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতিতে নিজেকে বিসর্জন দিয়েছি। ১৯৭৯ সালে কুলাউড়ার এনসি স্কুলের ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করি।

১৯৮৩ সালে কুলাউড়া ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাংগঠনিক, ১৯৮৫ সালে সাধারণ সম্পাদক, ১৯৮৭ সালে সভাপতি নির্বাচিত হই। ওই একই বছর কুলাউড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হই। একই বছর কুলাউড়া ডিগ্রি কলেজের ইতিহাসে ছাত্রলীগের প্যানেল থেকে ভিপি নির্বাচিত হই। আশির দশকে স্বৈরাচার বিরোধী আন্দোলনে সক্রিয় থাকার কারনে ১৯৮৭ সালে বিশেষ ক্ষমতা আইনে সাড়ে ৯ মাস কারাবরণ করি। ওই সময়ের পুলিশের নির্যাতনের ক্ষত এখনো আমাকে কষ্ট দেয়। এখনো আমি ঠিকমতো হাঁটতে পারিনা।’ ‘১৯৯১ সালে আমি প্রথম কুলাউড়া উপজেলা আওয়ামলীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক, ১৯৯৭ সালে সাংগঠনিক সম্পাদক, ২০০৪ সালে আমি সাধারণ সম্পাদক প্রার্থী থাকলেও আমাকে যুগ্ম সাধারণ সম্পাদক মনোনীত করা হয়। ১৯৯৭ সালে আমি উপজেরার রাউৎগাঁও ইউনিয়ন থেকে প্রথমবারের মতো আওয়ামীলীগের পক্ষ থেকে চেয়ারম্যান নির্বাচিত হই।

পরবর্তিতে পুনরায় ইউপি চেয়ারম্যান নির্বাচিত হই।’ এক এগারোর প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, ‘দলের সভানেত্রী এবং দলের সঙ্কটময় ওই সময় আমি রাজপথে সক্রিয় ভূমিকা পালন করি। দলের ওইসময়কার আন্দোলনে নিজেকে বিলিয়ে দেই।’ আমেরিকা প্রবাসে অবস্থানের বিষয়ে তিনি বলেন, ‘আমি ২০০৯ সালে আমেরিকা যাই এবং ২০১৪ সালে আমি পুনরায় দেশে আসি। ওই সময়ে আমি আমেরিকার নিউজার্সি স্টেট আওয়ামীলীগের সভাপতির দায়িত্ব পালন করি। ২০১৮ সালের নির্বাচনে আমি নৌকা প্রতীকের প্রধান সমন্ময়কারী হিসেবে দায়িত্ব পালন করি।

২০১৯ সালের উপজেলা নির্বাচনে আমি নৌকা প্রতীকের প্রধান নির্বাচনী এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করি।’ কুলাউড়া উপজেলা আওয়ামলীগের নেতৃবৃন্দের উদ্দেশ্য করে তিনি বলেন, ‘ গত রবিবার (১০ নভেম্বর) আমি কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের কাউন্সিলে সাধারণ সম্পাদক প্রার্থী ছিলাম। আমার প্রতি উপস্থিত কাউন্সিলরদের ব্যাপক সমর্থন ছিলো। কিন্তু দলের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন আমাকে দলীয় সভানেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ক্ষুদে বার্তা এসেছে বলে কাছে নিয়ে বলেন, তোমার সম্পাদক প্রার্থীতা প্রত্যাহার করার নির্দেশ দিয়েছেন স্বংয়ং নেত্রী।’ কিংকর্তব্যবিমূড় হয়ে আমি দলীয় সভানেত্রীর নির্দেশনা মেনেই তাঁকে সম্মান জানিয়ে আমার প্রার্থীতা প্রত্যাহার করি।

তবে আমি কাউকে সমর্থন করিনি। যেহেতু আমার বাবা আজীবন আওয়ামীলীগ করে গেছেন, বঙ্গবন্ধুর নির্দেশ মেনে গেছেন, আমিও উনার সুযোগ্য উত্তরসূরী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রতি শ্রদ্ধা রেখে প্রার্থীতা প্রত্যাহার করেছি।’ সবশেষে তিনি আবারও বলেন, কাউন্সিলে তিনি কাউকে সমর্থন দেননি ‘আমি কাউকে সমর্থন জানিয়ে প্রার্থীতা প্রত্যাহার করিনি। আমি শুধু আমার দলের সভানেত্রীর পাঠানো ম্যাসেজের সম্মানার্থে প্রার্থীতা প্রত্যাহার করেছি।’

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস