রবিবার ১৬ আগস্ট, ২০২৬ | ১ ভাদ্র, ১৪৩৩

Advertise with us
আপডেট
বঙ্গবন্ধু শেখ মুজিবের ৫১তম শাহাদাত বার্ষিকী আজ ‘যারা আমার স্বামীকে কুপথে নিছে আল্লাহ তুমি তাদের বিচার করিও’, মাজারের ডেগে স্ত্রীর চিঠি জ্বালানি সংকট থেকে বের হওয়ার জন্য সময় দিতে হবে: বাণিজ্যমন্ত্রী চা-শ্রমিকের মজুরি ৫ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাখ্যান, ৫০০ টাকা করার দাবিতে বিক্ষোভ সাত্তার ও সুরাইয়া দম্পতির জানাযায় ঢল, প্রবাস থেকে এসে অংশ নিলেন ছেলে জিয়া, খালেদা জিয়া ও তারেক রহমানের রাজনীতি নিয়ে যা বললেন রুমিন আগামী সপ্তাহেই দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী কাঠমান্ডুর বাংলাদেশ হাউসে মধ্যাহ্নভোজ ও বৈঠক অনুষ্ঠিত বৃহস্পতিবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠক, চূড়ান্ত হবে রাষ্ট্রপতি প্রার্থী অন্যের দৃষ্টিভঙ্গি আপনার চরিত্র নির্ধারণ করে না : প্রভা
Advertise with us

কমলগঞ্জে ৪৭৬ জন প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

নিউজ ডেস্ক ::   |   রবিবার, ১২ ডিসেম্বর ২০২১   |   প্রিন্ট   |   ৩১৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কমলগঞ্জে ৪৭৬ জন প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় আগামী ৫ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ৯টি ইউনিয়ন পরিষদের নির্বাচন। পঞ্চম ধাপের এই নির্বাচনে ৯টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩৭ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০৬ জন ও সাধারণ সদস্য পদে ৩৩৩ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন বিকেল ৫টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে প্রার্থীরা সংশ্লিষ্ট রিটার্ণিং অফিসারের কার্যালয়ে তাদের মনোনয়ন পত্র দাখিল করেন।

কমলগঞ্জ উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন বৃহস্পতিবার পর্যন্ত মোট ৪৭৬ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। এদের মধ্যে চেয়ারম্যান পদে ৩৭ জন প্রার্থীর মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত ৯ জন, ইসলামি আন্দোলন বাংলাদেশের মনোনীত ১জন, খেলাফত মজলিসের মনোনীত ১ জন ও স্বতন্ত্র প্রার্থী ২৬ জন। তফসিল অনুযায়ী আগামী ১২ ডিসেম্বর দাখিলকৃত মনোনয়ন পত্র যাচাইবাছাই করা হবে।

উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, ৯টি ইউনিয়নের চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিলকৃত প্রার্থীরা হলেন-১নং রহিমপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেন আওয়ামী লীগের মনোনীত দলীয় প্রার্থী বর্তমান চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জুনেল আহমেদ তরফদার।

২নং পতনঊষার ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত দলীয় প্রার্থী বর্তমান চেয়ারম্যান ইঞ্জিনিয়ার তওফিক আহমেদ বাবু, স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা সেলিম আহমেদ চৌধুরী, অলি আহমদ খাঁন, খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী সামছুল ইসলাম লিয়াকত, আমিনুর রসিদ চৌধুরী ও মোহাম্মদ মাহমুদুর রহমান।

৩নং মুন্সীবাজার ইউনিয়নে মনোনয়নপত্র দাখিল করেন আওয়ামীলীগ মনোনীত দলীয় প্রার্থী রনেন্দু ভট্টাচার্য্য,স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা শফিকুর রহমান চৌধুরী, তরুণ সমাজসেবক নাহিদ আহমেদ তরফদার, সালাম মিয়া ও মুকুল মিয়া।

৪নং শমশেরনগর ইউনিয়নে মনোনয়নপত্র দাখিল করেন আওয়ামীলীগ মনোনীত দলীয় প্রার্থী আব্দুল মালিক বাবুল, স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা মো. জুয়েল আহমেদ, আব্দুল গফুর, এবিএম আরিফুজ্জামান অপু, এনায়েত হোসেন মুমিন ও তানিয়া তারিন।

৫নং কমলগঞ্জ সদর ইউনিয়নে মনোনয়নপত্র দাখিল করেন আওয়ামীলীগ মনোনীত দলীয় প্রার্থী বর্তমান চেয়ারম্যান আব্দুল হান্নান, স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা গোলাম কিবরিয়া শফি, মৌরীন কিবরিয়া, ব্যবসায়ী নেতা মামুনুর রসিদ ও সফিকুল ইসলাম সুফি।

৬ নং আলীনগর ইউনিয়নে মনোনয়নপত্র দাখিল করেন আওয়ামীলীগ মনোনীত দলীয় প্রার্থী বর্তমান চেয়ারম্যান ফজলুল হক বাদশা, স্বতন্ত্র প্রার্থী সাংবাদিক শাহীন আহমেদ ও যুবলীগ নেতা নিয়াজ মুর্শেদ রাজু।

৭নং আদমপুর ইউনিয়নে মনোনয়নপত্র দাখিল করেন আওয়ামীলীগ মনোনীত দলীয় প্রার্থী সাবেক চেয়ারম্যান সাব্বির আহমদ ভূঁইয়া, স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান বিএনপি নেতা আবদাল হোসেন ও জাহাঙ্গীর মুন্না রানা।

৮ নং মাধবপুর ইউনিয়নে মনোনয়নপত্র দাখিল করেন আওয়ামীলীগ মনোনীত দলীয় প্রার্থী আসিদ আলী, স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান বিএনপি নেতা পুস্প কুমার কানু, ইসলামি আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মোঃ মোহন মিয়া ও  স্বতন্ত্র প্রার্থী মোঃ মাহবুব চৌধুরী আবদাল।

৯নং ইসলামপুর ইউনিয়নে মনোনয়নপত্র দাখিল করেন আওয়ামীলীগ মনোনীত দলীয় প্রার্থী সাবেক চেয়ারম্যান সুলেমান মিয়া, স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান বিএনপি নেতা আব্দুল হান্নান ও মোস্তাফা মিয়া।

কমলগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা জাহাঙ্গীর আলম তালুকদার, উপজেলা কৃষি কর্মকর্তা ও রিটার্নিং অফিসার জনী খান, উপজেলা শিক্ষা কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোঃ সাইফুল ইসলাম তালুকদার ও কুলাউড়া উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা আহসান ইকবাল এর কাছে ৯টি ইউনিয়নের প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন। প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাই ১২ ডিসেম্বর, প্রত্যাহার ১৯ ডিসেম্বর ও প্রতীক বরাদ্দ ২০ শে ডিসেম্বর।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস