শনিবার ২৪ অক্টোবর, ২০২৬ | ৮ কার্তিক, ১৪৩৩

Advertise with us
আপডেট
মোটর সাইকেল দুর্ঘটনা: হবিগঞ্জ ও সুনামগঞ্জে প্রাণ গেল দুই তরুণের ‘পাপের লাশ বাংলাদেশে আসুক চাই না’ বক্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন সকল সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন প্রভাষক ফাহাদ চৌধুরী জুড়ীতে ছাত্রলীগের মিছিলের পর সাবেক উপজেলা চেয়ারম্যান কিশোর রায় গ্রেপ্তার চা বাগান থেকে হার্ভার্ডে, ২ কোটি টাকার স্কলারশিপ পেলেন শান্তা যাদব রাশিয়ায় সহস্রাধিক ড্রোন ব্যবহার করে ইউক্রেনের হামলা ‘ইশরাক পিস্তল উঁচিয়ে যে দৃশ্যের অবতারণা করেছেন, তা ত্রাসের রাজত্ব’ সেই বিকৃত ভিডিও নিয়ে যা বললেন পরীমনি ইশরাক হোসেনের পদত্যাগের সংবাদ অসত্য, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত ‘যত দ্রুত সম্ভব’ ৬৬৬ কোটি টাকার বকেয়া কর আদায়ের নির্দেশ
Advertise with us

আগের স্ত্রীর মামলায় কণ্ঠশিল্পী সালমার স্বামী কারাগারে

নিউজ ডেস্ক   |   বুধবার, ০৩ জুলাই ২০১৯   |   প্রিন্ট   |   ১৩৮৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আগের স্ত্রীর মামলায় কণ্ঠশিল্পী সালমার স্বামী কারাগারে

কক্সবাজারের নারী নির্যাতন ট্রাইব্যুনালে আগের স্ত্রীর দায়ের করা মামলায় কণ্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমার বর্তমান স্বামী সানাউল্লাহ নূরী সাগরকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বুধবার (৩ জুলাই) আদালতে হাজির হয়ে তার বিরুদ্ধে দায়ের করা মামলায় জামিন আবেদন করলে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর এ নির্দেশ দেয়া হয়।

কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট তাপস রক্ষিত এ তথ্য নিশ্চিত করেন।

আদালত সূত্র জানা গেছে, গত বছরের নভেম্বরে কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এ সানাউল্লাহ নূরী সাগরের বিরুদ্ধে একটি মামলা করেন সাগরের প্রথম স্ত্রী তাসনিয়া মুনিয়াত ওরফে পুষ্মীর মা দিলারা খানম (নম্বর-২৫৪, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর ১১(গ)/৩০)।

মামলায় উচ্চ আদালত থেকে তিনি আগাম জামিন নিয়েছিলেন। সেই জামিনের মেয়াদ শেষ হওয়ায় বুধবার (৩ জুলাই) নিম্ন আদালতে হাজির হয়েছিলেন সানাউল্লাহ নূরী সাগর ও তার বাবা-মা।

এসময় তার আইনজীবী কক্সবাজার আদালতের আহমদ কবিরসহ ঢাকা থেকে আনা আরো ৮-১০ জন জামিনের আবেদন করেন। কিন্তু শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বাদী পক্ষে কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট তাপস রক্ষিত ও মোহাম্মদ আজম মামলায় লড়েন।

তাপস রক্ষিত বলেন, ‘মামলার প্রধান আসামি সালমার স্বামী সানাউল্লাহ নূরী ওরফে সাগরকে জামিন নামনজুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিলেও তার বাবা-মাকে জামিন দেয়া হয়েছে।’

এদিকে সালমার স্বামীকে জামিন নামন্জুর করে কারাগারে পাঠানোর খবর প্রচার হওয়ার পর আদালত এলাকায় গুঞ্জন ছড়ায়। সালমার স্বামীকে একনজর দেখতে আদালত হাজতে ভিড় জমায় উৎসুক জনতা। তবে সেদিকে কাউকে ঘেষতে দেয়নি আদালত পুলিশ। বিকেল ৪টায় তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়েছে বলে জানান কক্সবাজার কারাগারের জেলার রীতেশ চাকমা।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২
৩৪৫৭৮৯
১০১১১১৩৪১৫১৬
১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৯৩০
৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস