বুধবার ২৩ সেপ্টেম্বর, ২০২৬ | ৮ আশ্বিন, ১৪৩৩

Advertise with us
আপডেট
‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক-২০২৬’ কুলাউড়ার সেলিম আহমদ নির্বাচিত  এমপি গাজী নজরুলের সাথে থাকা সেই তরুণীর মরদেহ উদ্ধার এবার লিটারপ্রতি ২০ টাকা করে বেড়েছে জ্বালানি তেলের দাম আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার জগন্নাথপুরে গৃহবধূ ও কমলগঞ্জে যুবকের ‘আত্মহত্যা’ কুলাউড়ায় মৈন্তাম স্পোর্টিং ক্লাবের নতুন কমিটি ঘোষণা মোবাইল ফোনে প্রেম, বিয়ের দাবিতে প্রবাসী প্রেমিকের বাড়িতে তরুণীর অবস্থান এই সংসদে বেশিরভাগ সংসদ সদস্যই ঋণ খেলাপি হিসেবে পরিচিত: রুমিন ফারহানা এমপি ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের
Advertise with us

কালবৈশাখির তাণ্ডবে লণ্ডভণ্ড লাখাই

  |   মঙ্গলবার, ০৭ মে ২০২৪   |   প্রিন্ট   |   ২৩৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কালবৈশাখির তাণ্ডবে লণ্ডভণ্ড লাখাই

হবিগঞ্জ জেলার লাখাই উপজেলায় কালবৈশাখি ঝড় তুফানে লণ্ডভণ্ড আশ্রয়ণ প্রকল্পের ঘর বাড়িসহ বিভিন্ন গাছপালা।

রোববার (৫ মে) সন্ধ্যার পর কালবৈশাখি ঝড়ে লাখাই উপজেলার ভাদিকারা আশ্রয়ণ প্রকল্পের ১৫ টি ঘরের টিনের চাল উড়িয়ে নিয়ে গেছে।

খোঁজ নিয়ে জানাযায় উপজেলার ১নং লাখাই ইউনিয়নে প্রায় ৬০ টি ঘরসহ উপজেলার বিভিন্ন গ্রামে কালবৈশাখি ঝড়ে ২ শতাধিক ঘর বাড়ি ও সহস্রাধিক গাছপালার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

সরজমিনে দেখা গেছে, ভাদিকারা গ্রামের উত্তরে উন্মুক্ত এলাকায় অবস্থিত মুজিববর্ষের আশ্রয়ণ প্রকল্পের ১৫টি ঘরের পশ্চিমের টিনের চাল কালবৈশাখি ঝড়ে উড়িয়ে নিয়ে গেছে।

এ বিষয়ে ১নং ইউনিয়নের চেয়ারম্যান আরিফ আহমেদ রোপণ এর সাথে যোগাযোগ করলে তিনি জানান আমার ইউনিয়নের রাধানগর গ্রাম সহ ৬০ টি ঘর কালবৈশাখি ঝড়ে বিধ্বস্ত হয়েছে।

তিনি আরও জানান, রাধানগর গ্রামের ষাটোর্ধ্ব আব্দুল মতিন নামে এক বৃদ্ধের ঘর তুপানে তার ঘরটি উড়িয়ে নিয়ে গেলে পাশের ঘরে আশ্রয় নেয়ার পর তার মৃত্যুর ঘটনা ঘটেছে।

এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রফিকুল ইসলাম রাকিবের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, রোববার সন্ধ্যার পর ঘটে যাওয়া কালবৈশাখি তাণ্ডবে উপজেলার বিভিন্ন গ্রামের ঘরবাড়ি ও গাছপালা সহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা এর সাথে আলাপ কালে তিনি বলেন,‍ ‍‍‍‍‍‍‍‍ভাদিকারায় অবস্থিত আশ্রয়ণ প্রকল্পের ঘর সহ এলাকায় বিভিন্ন গ্রাম পরিদর্শন করেছি। কালবৈশাখি ঝড় তুফানে ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা তৈরি করা হবে এবং ক্ষতিপূরণ দেয়ার ব্যবস্থা করা হবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস